গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট মামলার শুনানি ৮ সপ্তাহ মুলতবি
- রংপুর প্রতিনিধি
- ১ ঘণ্টা আগে
রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় পুলিশের ভিন্ন ভিন্ন বক্তব্য এবং আলামত নষ্টের অভিযোগ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট মামলার শুনানি আট সপ্তাহের জন্য মুলতবি করেছে হাই কোর্ট।
বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজহার উল্লাহ ভূইয়া ও চঞ্চল কুমার বিশ্বাস। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
জনস্বার্থে গত ৩০ অগাস্ট রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোস্তফা কামাল ও শেখ গোলাম কিবরিয়া।
রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, সিআইডি প্রধান, পিবিআই মহাপরিচালক, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রংপুরের পুলিশ সুপার, কোতোয়ালি থানার ওসি এবং রংপুর জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
শুনানি শেষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, “আদালত মৌখিকভাবে বলেছেন, যেহেতু মামলাটি সিআইডি বা ডিবির কাছে গেছে, আদালতও বিষয়টি দেখছে এবং সুপারভিশনে থাকবে। তদন্তের সর্বশেষ পরিস্থিতি দেখতে রিটটি আট সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছে।”
রংপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মাচুয়াপাড়া বা দাসপাড়ার বাসা থেকে গত ২২ অগাস্ট রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র প্রিয়ম চক্রবর্তী আয়ুষের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দাবি করে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুজনকে গ্রেপ্তার করে।
রিট আবেদনে বলা হয়, ২৩ অগাস্ট পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে যে বক্তব্য দেওয়া হয়, ২৭ অগাস্টের বক্তব্যে হত্যার স্থান ও ঘটনাক্রমে পরিবর্তন আসে। এছাড়া ঘটনাস্থল অপরাধস্থল হিসেবে বিবেচিত হওয়ার পর সেখানে পানির পাম্প চালানোর অভিযোগ ওঠে।
পানির প্রবাহের কারণে রক্ত, ডিএনএ, আঙুলের ছাপ, পায়ের ছাপসহ অন্যান্য আলামত ক্ষতিগ্রস্ত বা দূষিত হওয়ার আশঙ্কার কথা রিটে বলা হয়েছে।
স্বাধীন, নিরপেক্ষ, কার্যকর ও বৈজ্ঞানিক তদন্ত নিশ্চিত করতে বিবাদীরা ব্যর্থ হয়েছেন দাবি করে রিটে বলা হয়, আলামত নষ্ট, পরিবর্তন, গোপন, সরিয়ে নেওয়া বা দূষিত হলে ফৌজদারি বিচারপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।
এসব বিষয় খতিয়ে দেখতে হাই কোর্টের সাবেক বা বর্তমান কোনো বিচারপতি অথবা উপযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয় রিটে। কমিটিতে ফরেনসিক, চিকিৎসা, সাইবার ফরেনসিক ও কারিগরি বিশেষজ্ঞ রাখারও আবেদন করা হয়েছে।
এছাড়া রুলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থল সম্পূর্ণ সুরক্ষিত রাখা এবং কোনো ধরনের পরিবর্তন, পরিষ্কার, ধোয়া, মেরামত, অপসারণ বা আলামত সরানো থেকে সংশ্লিষ্টদের বিরত রাখার অন্তর্বর্তী নির্দেশনা চাওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
সাগরে জাল ফেলতে চাঁদা দাবী, না দেওয়ায় হামলা, ৪ জেলে আহত
পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে দাবীকৃত ১ লাখ…
তিস্তার গর্ভে হারিয়ে গেল ‘ভোরের পাখি’ স্কুল
অবশেষে তিস্তার ভয়াল ভাঙনের কাছে হার মানল গাইবান্ধার…
অধিকারবঞ্চিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ হবে লং মার্চ : মাওলানা আব্দুল হালিম
জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায়ের…
জননিরাপত্তায় রাতভর টহল, মনিরামপুরে আনসার-ভিডিপির উদ্যোগ
যশোরের মনিরামপুরে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে আনসার…
মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৫ ব্যবসায়ীসহ আটক ৯২
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ায় যৌথ অভিযান চান পরিবেশমন্ত্রী
কাঠমান্ডুতে SAWEN-এর প্রথম সাধারণ পরিষদ গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার ও আর্থিক তদন্ত এবং অপরাধী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার আহ্বান নিজস্ব প্রতিবেদক…
রোহিঙ্গা সংকটে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নে কমিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে রাজনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক দায়বণ্টন জোরদারের আহ্বান নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬:…
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি…
প্রবাসী আয়ে স্বস্তি, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ
দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে স্বস্তি এনে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১…
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন…
ত্রয়োদশ সংসদে আরও ৪টি কমিটি গঠন
বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে বৃহস্পতিবার আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সংসদের সব কমিটি অর্থাৎ ৫০টি…
শ্রীলঙ্কায় আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
হংকংয়ে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর বৈঠক চাহিদা ও দাম যাচাইয়ের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও খাদ্য প্রক্রিয়াজাতকারী সংগঠনের সঙ্গে হবে আলোচনা হংকং,…
নারীর বিরুদ্ধে এআই-নির্ভর অনলাইন সহিংসতা ঠেকাতে ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অভিন্ন সংজ্ঞা ও মানদণ্ড প্রণয়ন, প্ল্যাটফর্মের জবাবদিহিতা এবং ভুক্তভোগীদের সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্ব নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১০…

