সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মালিবাগ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল চাকরিজীবী এক নারীর

রাজধানীর রমনা থানাধীন মালিবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় লাকি বেগম (৪২) নামে এক নারী ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত পেশায় চাকরিজীবী ছিলেন।


রোববার (২৩ আগস্ট)বেলা ১১টার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গত বুধবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে ।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন ।
নিহত লাকি বেগমের মেয়ে আমেনা আক্তার জানান, আমার মা পেশায় চাকরিজীবী অফিস শেষ করে বাসায় ফেরার পথে বাস থেকে নেমে মালিবাগ বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ওই বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আমার মাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় । সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে আমার মায়ের মৃত্যু হয়। তিনি আরও জানান,আমাদের গ্রামে বাড়ি রংপুর জেলা পীরগাছা উপজেলার নজর মামুদ গ্রামের আব্দুল খালেকের মেয়ে।বর্তমানে হাতিরপুল কাঁচা বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। আমার বাবার নাম পলাশ মিয়া আমি বাবা-মার একমাত্র সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন