বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- ৪ ঘণ্টা আগে
দেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের জানান।
সাক্ষাতে অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তারা কাজ করছে।
অ্যামচেম প্রতিনিধিরা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তারা যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে আরও বিনিয়োগবান্ধব করতে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি উদ্যোক্তাদের জন্য সুযোগ রয়েছে এবং আগ্রহী বিনিয়োগকারীদের সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন…
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের…
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্কাউটদের ১০ পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ স্কাউটসের ১০ সদস্যের পরিবারের…
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট, আর্থিক প্রযুক্তি ও আধুনিক পেমেন্ট…
হরমুজ প্রণালিতে অচলাবস্থা, বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
ব্রেন্টের দাম ৮৮ ডলারের কাছাকাছি, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা মেডিকেলে পরিচালককে ঘিরে উত্তেজনা, পদত্যাগ দাবিতে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামের বদলি ও তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকের যোগদানকে…
ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প
ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে…
শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন…
ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ‘ন্যাশনাল টাস্কফোর্স’ গঠন
দেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের পরিবেশ সহজ, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব করতে ‘ন্যাশনাল টাস্কফোর্স অন ডিরেগুলেশন অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন’ গঠন করেছে…
মহাখালীতে পৃথক অভিযানে ৫,৫৬৭ ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা…
আশুলিয়ায় ৩৪০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা…
ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ১,২৪৬ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ…
ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের, শান্তি আলোচনায় নতুন শর্ত
ইরানের সঙ্গে ভবিষ্যৎ কোনো শান্তিচুক্তির অংশ হিসেবে তেহরানের কাছে ক্ষতিপূরণ দাবি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ পাঁচ মাসের…

