প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে নির্ভুল তথ্যভাণ্ডার গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ ঘণ্টা আগে
নিজস্ব প্রতিবেদক | প্রান্তকাল
ঢাকা | ২০ জুলাই ২০২৬
দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার (ডেটাবেজ) গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনির বরাতে জানা যায়, বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের বর্তমান অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর বিস্তৃত প্রয়োগের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, কর্মসূচি সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্ব দেন।
এ ছাড়া তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়, যাতে প্রকৃত সুবিধাভোগীরা অগ্রাধিকারভিত্তিতে এই কর্মসূচির আওতায় আসতে পারেন।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়: মির্জা ফখরুল
প্রধানমন্ত্রীর সঙ্গে মিত্র জোটের বৈঠক | ‘৩১ দফা‘ ও ‘জুলাই সনদ‘ বাস্তবায়নের অঙ্গীকার আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে…
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
ঢাকা, ২০ জুলাই ২০২৬: ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে…
মিয়ানমারে সংঘাত থেকে বাঁচতে গিয়ে সাগরে নিখোঁজ ৫০০-এর বেশি রোহিঙ্গা, ট্রলারডুবির আশঙ্কা
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও ভয়াবহ মানবিক…
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক…
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের নিয়ে আজ যমুনায় নৈশভোজে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ…
সর্বশেষ খবর
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মেসিকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তোরেসের অতিরিক্ত সময়ের গোলে নতুন ইতিহাস
ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের একমাত্র মহাকাব্যিক গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সোনালী ট্রফি নিজেদের ঘরে তুলেছে স্পেন। নিউ জার্সির…
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে আনসারের অভিযান: ৫০০ কেজি স্ক্র্যাব লোহা উদ্ধার
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে (সিপিজিসিবিএল) চুরির চেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ…
কৌশলের মহাযুদ্ধ: ইউরো-কোপা শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা
ফুটবল বিশ্বের চোখ এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। স্বপ্নের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের নতুন রাজা স্পেন ও বিশ্বচ্যাম্পিয়ন…
ক্যাম সেন্টার কম্পাউন্ড ও আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন আইজিপি
স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ (Scam Center Compounds and Transnational Organized Crime) বিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে…
পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের: ১৩৬ কর্মীকে বিশেষ প্রশংসা পদক প্রদান
ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার…
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চোর আটক: আনসারের তৎপরতায় উদ্ধার হওয়া স্বর্ণালংকার মালিককে ফেরত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে চুরি হওয়া স্বর্ণের কানের দুল উদ্ধারসহ এক চোরকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
নিত্যপণ্যে কর কমানো ও সামাজিক সুরক্ষায় বড় বরাদ্দে স্বস্তির আশা সাধারণ মানুষের
ঢাকা, ১২ জুন : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর হ্রাস, চিকিৎসা খাতে কর সুবিধা বৃদ্ধি এবং…
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে আজ দেশে পৌঁছেছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও…

