‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে শুরু, অর্থনীতি ছিল ভঙ্গুর’—ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী
- নিজস্ব সংবাদদাতা
- মে ৩, ২০২৬
ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি ও লুটপাটের কারণে রাষ্ট্র ও জনগণ ঋণগ্রস্ত হয়ে পড়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে।’
রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চার দিনব্যাপী এ সম্মেলনে ৩০টি কার্য অধিবেশনসহ মোট ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল জনপ্রশাসন ও অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেই সরকারকে কাজ শুরু করতে হয়েছে। তবে গত আড়াই মাসে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে তিনি মনে করেন।
বিগত সরকারের সময় দেশকে আমদানি-নির্ভর অর্থনীতিতে পরিণত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি বললেই চলে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো—বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন—কার্যত অকার্যকর হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে পরিস্থিতি মোকাবেলায় সরকার কাজ করছে।
এ সময় জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, খাদ্যে ভেজাল রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়।
একই সঙ্গে তিনি বলেন, জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

