চট্টগ্রামের জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, দ্রুত সমাধানে কাজ চলছে
- নিজস্ব সংবাদদাতা
- এপ্রিল ২৯, ২০২৬
ভারি বর্ষণে চট্টগ্রাম শহরে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমস্যা নিরসনে সরকার কাজ করছে এবং যত দ্রুত সম্ভব মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্ত করার চেষ্টা চলছে।
বুধবার সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রামের জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে বড় ধরনের জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
তিনি বলেন, “এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়।”
প্রধানমন্ত্রী জানান, তিনি সংবাদমাধ্যমে দেখেছেন চট্টগ্রাম শহরের একটি বড় অংশ পানিতে তলিয়ে গেছে এবং মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তিনি বলেন, এ সমস্যা শুধু চট্টগ্রামের নয়, বরং দেশের বিভিন্ন এলাকায় একই পরিস্থিতি দেখা যাচ্ছে। রাজধানী ঢাকার অনেক স্থানেও বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যা দীর্ঘদিনের একটি সমস্যা।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা দেশে খাল খননের মাধ্যমে জলাধার তৈরি করেছিলেন, যা বন্যা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রেখেছিল। বর্তমান সরকারও সেই উদ্যোগে ফিরে গেছে এবং ইতোমধ্যে খাল খনন, ড্রেন পরিষ্কার ও নালা সংস্কারের কাজ শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, শহরের খাল, ড্রেন ও নালায় প্লাস্টিক, পলিথিন, বোতলসহ বিভিন্ন বর্জ্য ফেলে মানুষ অসচেতনভাবে পানি চলাচলের পথ বন্ধ করে দিচ্ছে। সরকার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করলেও অল্প সময়ের মধ্যেই আবার সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
তিনি জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্লাস্টিক, বোতল ও পলিথিনের ব্যবহার কমানো এবং সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে শুধু সরকারের উদ্যোগ নয়, সংসদ সদস্যদেরও জনগণকে সচেতন করার নৈতিক দায়িত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

