বাংলাদেশ-চীন সম্পর্কে উৎপাদনমুখী বিনিয়োগে জোর, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের আহ্বান ড. তিতুমীরের
বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে উৎপাদনভিত্তিক বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, বাংলাদেশ এমন বিনিয়োগ প্রত্যাশা করে, যা শুধু মূলধন আনবে না, বরং উৎপাদন, কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে। রোববার রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটির […]










