শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের

পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সোমবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

ঢাকা, ২৮ জুলাই ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও আইওএমের দুই দশকের অংশীদারিত্ব আরও জোরদার, মানবপাচার প্রতিরোধ, প্রযুক্তিনির্ভর সাইবার মানবপাচার মোকাবিলা, নিরাপদ অভিবাসন এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা (Integrated Border Management-IBM) বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা […]

বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। মঙ্গলবার সকালে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালনের কার্যক্রমের সূচনা করেন। সকাল ১১টা ১৫ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানায়। পরে তাঁকে গার্ড অব অনার […]

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নিরুৎসাহিত করতে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ভূমি প্রশাসনে সেবার ধারাবাহিকতা ও কার্যকারিতা বজায় রাখতে মাঠ পর্যায়ে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা পদায়ন নিরুৎসাহিত করতে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। বিশেষ প্রশাসনিক প্রয়োজন ছাড়া এসব কর্মকর্তা-কর্মচারীকে কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে […]

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু করে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদ শূন্য […]

শুভেন্দু সরকারের কঠোর অভিযানে সীমান্তে পুশ-ইন বেড়েছে, উদ্বেগে বাংলাদেশ

প্রান্তকাল আন্তর্জাতিক ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর অভিযান জোরদার হয়েছে। এর ধারাবাহিকতায় যথাযথ পরিচয় যাচাই ও দ্বিপক্ষীয় প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে ভারত থেকে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানো বা ‘পুশ-ইন’ করার অভিযোগও বাড়ছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সাম্প্রতিক সময়ে একাধিক পুশ-ইন […]

দায়িত্বশীল সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের জন্য অপরিহার্য: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম একটি রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকতার মূল দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা, যাতে রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হতে পারে। সোমবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]

সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি জনস্বার্থে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও দায়িত্বশীলভাবে তুলে ধরার আহ্বান জানান। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর […]

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, জাপানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আশা

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং জনসম্পর্ক আরও সম্প্রসারিত হবে। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা […]

ঢাকায় ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

রাজধানীর ভেতরে চলাচলের সময় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ পুলিশের বিশেষ ‘মুভমেন্ট এসকর্ট’ বা নিরাপত্তা বহর প্রত্যাহার করেছে সরকার। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের সীমিত জনবল ও যানবাহনকে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার কাজে আরও কার্যকরভাবে ব্যবহার করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে সরকারি বা ব্যক্তিগত সফরে প্রয়োজন অনুযায়ী তাদের নিরাপত্তা ব্যবস্থা […]