মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নভেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স ৮৮ কোটি ডলার

লতি মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৭০ শতাংশ। চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৮৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১০ হাজার ৮৯৯ কোটি ৬০ লাখ […]

পোশাকশিল্পে ফিরছে কর্মচাঞ্চল্য, অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক

শ্রমিকদের কাজে ফেরায় শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ; বিচ্ছিন্ন কিছু সমস্যা সমন্বয়ের মাধ্যমে সমাধান শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে দেশের তৈরি পোশাকশিল্প অধ্যুষিত শিল্পাঞ্চলগুলোতে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। রোববার অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। বিচ্ছিন্ন কয়েকটি কারখানায় কিছু সমস্যা দেখা দিলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে তা সমাধান হয়েছে। সার্বিকভাবে শিল্পাঞ্চলগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প […]

জিডিপির হিসাব নিয়ে প্রশ্ন, তথ্যের বিকৃতি ঠেকাতে সরকারের তিন সংস্কার

বিআইডিএস ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণায় তথ্যের গরমিল শনাক্ত, পরিসংখ্যানের স্বচ্ছতা ফেরাতে সরকারের তিন সংস্কার বিগত সরকারের আমলে নিরূপিত মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাবের গুরুতর গলদ ও তথ্যের গরমিল শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও পরিকল্পনা মন্ত্রণালয়ের যৌথ গবেষণায় দেখা গেছে, অতীতে যেভাবে জিডিপি নিরূপণ করা হতো, তার নির্ভরযোগ্য বাস্তব ভিত্তি ছিল না। […]

শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

৪০ হাজার ক্রেতা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য, বিচারাধীন প্রায় ১০ হাজার মামলা; আগামী তিন বছরে ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার আশঙ্কা জমির শেয়ার বিক্রির মাধ্যমে ভবিষ্যতে নির্দিষ্ট ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির অভিযোগ, যথাযথ আইনি কাঠামো ও […]

বাংলাদেশে ১০ খাতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সাবিনকোর

নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ ও ইভি খাতে অগ্রাধিকার; সৌদি আরবের সমপরিমাণ অর্থায়নে সম্মতি এখনো মেলেনি বাংলাদেশে শিল্প ও উৎপাদনশীল খাতের প্রকল্পে সহায়তা দিতে ১০টি খাতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো)। অগ্রাধিকার খাতগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও ইলেকট্রনিকস। তবে এই […]

বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

বিশ্বব্যাংকের প্রতিবেদন: ২০২৫ সালে মোট বৈদেশিক ঋণ ১১৩.৪৪ বিলিয়ন ডলার; দক্ষিণ এশিয়ার গড় মাথাপিছু ঋণের চেয়েও বেশি বাংলাদেশের বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ বেড়ে ১১৩.৪৪ বিলিয়ন (১১ হাজার ৩৪৪ কোটি) ডলারে পৌঁছেছে। জনসংখ্যার হিসাবে মাথাপিছু এই ঋণের পরিমাণ প্রায় ৬৪৬ ডলার। আগের বছরের তুলনায় দেশের মোট বকেয়া বৈদেশিক ঋণ বেড়েছে […]

৯.৯৬ শতাংশে তিতাসের সিস্টেম লস, নিট লোকসান ৫৯৫ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে ২ হাজার ৭১৯ কোটি টাকার গ্যাস অপচয়, দুই বছরে ক্ষতি ৫ হাজার ১৪০ কোটি টাকা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস সিস্টেম লস গত চার বছরে বেড়ে প্রায় ১০ শতাংশে পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশে। ক্রমবর্ধমান এই অপচয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি বাড়ছে। শুধু গত দুই অর্থবছরেই […]

৭.৭ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারে বাংলাদেশের বড় অংশীদার হওয়ার সুযোগ

সম্ভাবনা কাজে লাগাতে স্বতন্ত্র কর্তৃপক্ষ, সহজ সনদ ও সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অংশীজনদের বিশ্বজুড়ে ৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির বাজারে বড় অংশীদার হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে স্বতন্ত্র নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, হালাল সনদ দেওয়ার প্রক্রিয়া সহজ করা, পণ্যের উৎস শনাক্তকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়ানোর ওপর জোর […]

২০২৭ সালের মার্চ পর্যন্ত এলএনজি আমদানির শিডিউল চূড়ান্ত করছে সরকার

চুক্তিবদ্ধ ৪০ কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি; দীর্ঘমেয়াদি সরবরাহে অনিশ্চয়তায় আপাতত পুরো বছরের পরিকল্পনা স্থগিত। ২০২৭ সালে বাংলাদেশের জন্য চুক্তিবদ্ধ ৪০টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক প্রতিশ্রুতির ৬৫ শতাংশ পূরণ করবে। এদিকে দীর্ঘমেয়াদি সরবরাহকারীদের কাছ থেকে গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আপাতত আগামী […]

বেবিচকের চার্জ সমন্বয়ের উদ্যোগ, বাড়বে এয়ারলাইন্সের পরিচালন ব্যয়

ল্যান্ডিং, বোর্ডিং ব্রিজ, নেভিগেশন ও এমবার্কেশন ফি বাড়ানোর প্রস্তাব; কার্যকর হলে যাত্রী ও এয়ারলাইন্সের ব্যয় বাড়বে বাংলাদেশে বিমান ভাড়া এমনিতেই এ অঞ্চলের দেশগুলোর তুলনায় বেশি। এর মধ্যেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিভিন্ন অ্যারোনটিক্যাল চার্জ (বিমান চলাচল-সংক্রান্ত ফি) সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। এ প্রস্তাব কার্যকর হলে দেশে বিমান ভাড়া আরও এক […]