শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এজেন্ট ব্যাংকিংয়ে ২ কোটি ৭২ লাখ হিসাব, ঋণ বেড়েছে ৪১ শতাংশ

৮৫ শতাংশ হিসাব গ্রামে • প্রায় অর্ধেক হিসাব নারীদের • আমানত ৫১ হাজার ৯০৭ কোটি টাকা • ঋণ ছাড়িয়েছে ৪০ হাজার ৮৭০ কোটি • ঋণের ৬৪ শতাংশ গেছে গ্রামে, নারীদের অংশ মাত্র ১২.৭২ শতাংশ দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এজেন্ট ব্যাংকিং। ২০২৬ সালের জুন শেষে এ ব্যবস্থায় গ্রাহক […]

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পারভীন আকতার রবিবারে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি তাঁকে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। পারভীন আকতার একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার। কর্মজীবনে তিনি পল্লী সঞ্চয় ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসি-তে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে […]

অনুমোদিত মূলধন দ্বিগুণ করছে পূবালী ব্যাংক, হবে ৪ হাজার কোটি টাকা

পর্ষদের অনুমোদন • ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভা • বাংলাদেশ ব্যাংকের সম্মতির পর কার্যকর হবে সিদ্ধান্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি তাদের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে। বর্তমান ২ হাজার কোটি টাকা থেকে তা বাড়িয়ে ৪ হাজার কোটি টাকায় নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তবে প্রস্তাবটি কার্যকর করতে শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন […]

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। এ লক্ষ্য অর্জনে এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে […]

সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল

এক বছরেই বেড়েছে প্রায় ১.৩২ লাখ কোটি • লক্ষ্যমাত্রার চেয়ে ঋণ বেশি ৬,৯০৪ কোটি টাকা • ব্যাংকঋণেই বাড়ছে নির্ভরতা সরকারের অভ্যন্তরীণ ঋণ প্রথমবারের মতো সাড়ে ১১ লাখ কোটি টাকার সীমা অতিক্রম করেছে। ২০২৫–২৬ অর্থবছর শেষে পুঞ্জীভূত অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এই ঋণ বেড়েছে প্রায় ১ লাখ […]

ব্রিকস: পশ্চিম এশিয়ার সংঘাত, দ্বন্দ্বের মাঝেই সমঝোতা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে একই টেবিলে বসেছেন ইরান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিনিধিরা। তবে চলমান পশ্চিম এশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রসারিত এই জোটের ভেতরের গভীর ফাটল ও বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে, যা এর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধের প্রেক্ষাপটে গত আগস্টে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত […]

আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

অ্যামচ্যামের ৩০ বছর পূর্তিতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান আগামী পাঁচ বছরে বাংলাদেশে অতিরিক্ত ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে […]

মামলাজটে চট্টগ্রাম কাস্টমস, আটকে আড়াই হাজার কোটি টাকার রাজস্ব

মামলাজটে থমকে আছে চট্টগ্রাম কাস্টমসের বিপুল পরিমাণ আমদানি পণ্য ও সরকারি রাজস্ব। চট্টগ্রাম কাস্টমসে চলমান প্রায় সাড়ে ১০ হাজার মামলায় আটকে আছে হাজার কোটি টাকার পণ্য। এসব মামলার কারণে সরকারের প্রায় আড়াই হাজার কোটি টাকার রাজস্বও আটকে রয়েছে। এর মধ্যে অনেক মামলা দুই যুগেরও বেশি সময় ধরে হাইকোর্ট, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন বিচারিক আদালতে চলমান। দীর্ঘদিন […]

রেকর্ড জ্বালানি আমদানি ব্যয় অর্থনীতিতে অশনিসংকেত

এক বছরেই খরচ দ্বিগুণের বেশি জ্বালানি আমদানিতে রেকর্ড ১০.৬৩ বিলিয়ন ডলার • মোট আমদানি ব্যয়ের ১৪ শতাংশই গেছে তেলে • বাণিজ্য ঘাটতি বেড়ে ২৭.২৯ বিলিয়ন ডলার • মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের ওপরে • নতুন অর্থবছরের প্রথম মাসেও জ্বালানি ব্যয়ে বড় উল্লম্ফন বিশেষ প্রতিবেদন বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন উদ্বেগ হয়ে উঠছে জ্বালানি তেলের ক্রমবর্ধমান আমদানি ব্যয়। […]

জ্বালানি তেল আমদানিতে রেকর্ড ব্যয়, এক বছরেই দ্বিগুণের বেশি

২০২৫-২৬ অর্থবছরে খরচ ১০.৬৩ বিলিয়ন ডলার আগের বছর ছিল ৫.১৪ বিলিয়ন ডলার • নয় মাসে আমদানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ • বিশ্ববাজারে অস্থিরতা ও বাড়তি চাহিদাকে বড় কারণ বলছেন বিশেষজ্ঞরা নিজস্ব প্রতিবেদক ঢাকা: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দেশে চাহিদা ও আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জ্বালানি তেল আমদানি ব্যয় রেকর্ড উচ্চতায় […]