শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আরেক দফায় বাড়ল জেট ফুয়েলের দাম, লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সা

আগস্টের পর সেপ্টেম্বরেও মূল্যবৃদ্ধি, অভ্যন্তরীণ রুটে লিটারে বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বরেও উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা। আগের মাসে যা ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। সে হিসাবে এক মাসে দাম বেড়েছে […]

বিদেশ ভ্রমণে ডলার ব্যবহারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রাপ্তবয়স্করা বছরে পাবেন সর্বোচ্চ ১৮ হাজার ডলার, নগদ নেওয়া যাবে ৫ হাজার ডলার পর্যন্ত বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংক গত […]

দাম বাড়িয়েও মিলছে না এক লিটারের সয়াবিন তেল, চিনি-মুরগি-ডিমেও বাড়তি চাপ

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও রাজধানীর খুচরা বাজারে স্বাভাবিক হয়নি সরবরাহ। বিশেষ করে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল অনেক দোকানেই পাওয়া যাচ্ছে না। দুই ও পাঁচ লিটারের বোতল কিছুটা মিললেও চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ার কথা বলছেন খুচরা বিক্রেতারা। এর মধ্যেই চিনি, ডিম ও মুরগির চড়া দাম ভোক্তাদের দৈনন্দিন বাজার খরচে বাড়তি চাপ তৈরি […]

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সরকার ও আইএসডিবি গ্রুপের মধ্যে একটি অর্থায়ন চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের […]

আমদানি ব্যয় ও আন্তর্জাতিক বাজার বুঝেই সয়াবিনের দাম সমন্বয়

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় বিবেচনায় নিয়েই ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল পুরোপুরি আমদানি-নির্ভর পণ্য। ফলে আন্তর্জাতিক বাজারে এর দামে ওঠানামা হলে তার সরাসরি প্রভাব পড়ে দেশের বাজারে। আমদানিকৃত […]

খেলাপি ঋণে নতুন রেকর্ড, ছাড়াল ৬ লাখ কোটি টাকা

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এই পরিমাণ ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের […]

সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা, বাড়ল ৫ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এত দিন ১৯৯ টাকা দরে বিক্রি হওয়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান এ তথ্য জানান। এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল […]

শ্রম অধিকার ও শিল্পখাতে স্থিতিশীলতা নিশ্চিতে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষা, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স […]

বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে, হিলি স্থলবন্দর বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার (৩০ আগস্ট) থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অভিযোগে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি […]

আইএমএফের পূর্বাভাস: ২০৩০ সালে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াতে পারে বাংলাদেশ

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই পূর্বাভাস বাস্তবায়িত হলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশকে ছাড়িয়ে যেতে পারে। কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক এক প্রতিবেদনে আইএমএফের ওয়ার্ল্ড […]