সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা, বাড়ল ৫ টাকা
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ঘণ্টা আগে
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এত দিন ১৯৯ টাকা দরে বিক্রি হওয়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান এ তথ্য জানান।
এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য, পরিবহন ব্যয় এবং দেশের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। একই সঙ্গে পরিবহন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। এসব কারণ দেখিয়ে ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন।
ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার ৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বাণিজ্যসচিব।
তিনি বলেন, বর্তমানে দেশের বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে দাম সমন্বয় করা হয়েছে।
এদিকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন এবং সম্প্রতি চিনির দাম বাড়ার পর নতুন করে ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, এর কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে।
নতুন দামের ফলে এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল সর্বোচ্চ ২০৪ টাকা দরে বিক্রি হওয়ার কথা রয়েছে।
এই বিভাগের আরও খবর
শ্রম অধিকার ও শিল্পখাতে স্থিতিশীলতা নিশ্চিতে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়
ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষা,…
বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে, হিলি স্থলবন্দর বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার (৩০ আগস্ট)…
আইএমএফের পূর্বাভাস: ২০৩০ সালে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াতে পারে বাংলাদেশ
আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭…
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার…
অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমির
দেশের অর্থনীতিকে চলমান সংকট থেকে বের করে স্থিতিশীল…
সর্বশেষ খবর
2.
3.
নানামুখী চ্যালেঞ্জে সরকার, সামনে ১০ বড় পরীক্ষা
- ১০ ঘণ্টা আগে
4.
5.
জ্বালানি সংকট কাটাতে পাঁচ দফা পরিকল্পনা সরকারের
- ১০ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা…
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬
চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ১১৪ জন নিহত এবং ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগ কর্তৃপক্ষ…
মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত নিরসনের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার দ্রুত নিরসনের ব্যাপারে বাংলাদেশের দৃঢ় আশাবাদের কথা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেইসঙ্গে, তিনি মানুষের কল্যাণে…
এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যাতে অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো.…
আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয়
ভারতের তামিলনাড়ুর বিগত সরকারের আমলে শান্তিপূণ আন্দোলন করা কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে টিভিকে সরকার। …
এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি
আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং…
সব প্রশ্নই সরকারি দলের: প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত আটটি প্রশ্নের সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলের…
বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো বট বাহিনী পরিচালনা করে না। এ কারণে…

