জ্বালানি সংকট কাটাতে পাঁচ দফা পরিকল্পনা সরকারের
- নিজস্ব প্রতিবেদক
- ১০ ঘণ্টা আগে
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ দফা সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে—দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, সিসমিক জরিপ পরিচালনা, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করা, প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ও বিডিংয়ের মাধ্যমে গ্যাস অনুসন্ধান এবং এলএনজি অবকাঠামো সম্প্রসারণ।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না করা এবং আমদানিনির্ভরতার কারণে দেশে বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
বাড়ানো হচ্ছে দেশীয় গ্যাস উৎপাদন
প্রধানমন্ত্রী জানান, দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভারের কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় ইতোমধ্যে ৩০টি কূপ খননের কাজ শেষ হয়েছে। এসব কূপের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক ১৪০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস যুক্ত হয়েছে।
এ ছাড়া বর্তমানে আরও সাতটি কূপ খননের কাজ চলছে। এসব কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৮৫ এমএমসিএফডি গ্যাস যুক্ত হবে বলে জানান প্রধানমন্ত্রী। অবশিষ্ট কূপগুলো খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
সিসমিক জরিপে জোর
দেশের অভ্যন্তরে নতুন গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে বড় পরিসরে সিসমিক জরিপ পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গ্যাসের সম্ভাব্য উৎস চিহ্নিত করতে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
শক্তিশালী করা হচ্ছে বাপেক্স
দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বাপেক্সকে শক্তিশালী করার লক্ষ্যে আরও দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন রিগ যুক্ত হলে দেশে গ্যাস অনুসন্ধান ও কূপ খননের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
অফশোর-অনশোর অনুসন্ধানে পিএসসি ও বিডিং
সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধান জোরদারে পিএসসি ও বিডিং কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, অফশোর মডেল পিএসসি ২০২৬ অনুমোদনের পর বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। একই সঙ্গে অনশোর মডেল পিএসসি অনুমোদনের প্রক্রিয়াও চলমান রয়েছে।
তিনি বলেন, অফশোর ও অনশোর এলাকায় অনুসন্ধানের মাধ্যমে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে তা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাড়ানো হবে এলএনজি অবকাঠামো
জ্বালানি সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি সরবরাহ ব্যবস্থাও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোমে গভীর সমুদ্রে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, টার্মিনালটি থেকে ২০২৮ সালের ডিসেম্বর নাগাদ রিগ্যাসিফাইড এলএনজি বা গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরও জানান, আগামী দুই বছরের মধ্যে এলএনজি আমদানি দৈনিক আরও ৬০০ এমএমসিএফডি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া পায়রা বা মোংলা বন্দর এলাকা কিংবা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলে জরুরি ভিত্তিতে আরও এক থেকে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব টার্মিনাল স্থাপন করা হলে দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে জানান প্রধানমন্ত্রী।
সমন্বিত উদ্যোগে জ্বালানি নিরাপত্তার লক্ষ্য
প্রধানমন্ত্রী বলেন, দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি, সমুদ্র ও স্থলভাগে আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে অনুসন্ধান এবং এলএনজি আমদানি ও অবকাঠামো সম্প্রসারণ—সবগুলো উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।
সরকারের এসব কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশীয় গ্যাসের উৎপাদন ও অনুসন্ধান বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতার চাপ কমিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।
এর আগে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।
এই বিভাগের আরও খবর
মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত নিরসনের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার দ্রুত নিরসনের ব্যাপারে বাংলাদেশের দৃঢ়…
এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যাতে অপব্যবহার না হয় সেদিকে…
বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে…
ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে…
রোববার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৬ সেপ্টেম্বর…
সর্বশেষ খবর
2.
3.
নানামুখী চ্যালেঞ্জে সরকার, সামনে ১০ বড় পরীক্ষা
- ১০ ঘণ্টা আগে
4.
5.
জ্বালানি সংকট কাটাতে পাঁচ দফা পরিকল্পনা সরকারের
- ১০ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬
চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ১১৪ জন নিহত এবং ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগ কর্তৃপক্ষ…
আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয়
ভারতের তামিলনাড়ুর বিগত সরকারের আমলে শান্তিপূণ আন্দোলন করা কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে টিভিকে সরকার। …
এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি
আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং…
সব প্রশ্নই সরকারি দলের: প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত আটটি প্রশ্নের সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলের…
বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো বট বাহিনী পরিচালনা করে না। এ কারণে…
তনু হত্যা: সাবেক ২ সেনা সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান (তনু) হত্যায় সন্দেহভাজন সাবেক সেনা সদস্য সার্জেন্ট মো. জাহিদুজ্জামান (৪৮) ও সাবেক সৈনিক…
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। নতুন…
খুলে দেওয়া হলো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত নির্মিত দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।…

