চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টা, আটক ৫
- নিজস্ব প্রতিবেদক
- ১০ ঘণ্টা আগে
চট্টগ্রামের ডবলমুরিং আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচয় গোপন করে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নারী ও তিন দালালকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে আটক পাঁচজনকে জব্দ করা মালামালসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র্যাব-৭-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডবলমুরিং আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. মোশাররফ হোসেন দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে করেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের রোহিঙ্গা পরিচয় স্বীকার করেন। আটক নারীরা হলেন—রহিমা খাতুন (৫৫) ও আফিফা বিবি (১৮)।
পরবর্তীতে ওই দুই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে পাসপোর্ট অফিস চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করেন সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা। অভিযানে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—জিতু দাস (২৮), শিবির সাদেক (২৫) ও জহির আহমেদ (৫২)। আনসারের দাবি, তারা অবৈধভাবে বাংলাদেশের নাগরিকত্ব ও পাসপোর্ট পাইয়ে দেওয়ার নামে ওই দুই নারীকে সহযোগিতা করছিলেন।
অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও নগদ ৪২ হাজার ৮৫৮ টাকা জব্দ করা হয়। পরে বিষয়টি পাসপোর্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
আনসার কর্তৃপক্ষ জানায়, পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনরত সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতার কারণে পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির কথিত চেষ্টা শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ আনসার সদস্যদের তৎপরতার প্রশংসা করেছে।
পরে আটক দুই নারী ও তিন পুরুষসহ জব্দ করা মোবাইল ফোন ও নগদ টাকা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র্যাব-৭-এর একটি দলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
কর্তৃপক্ষের মতে, পাসপোর্ট তৈরির ক্ষেত্রে পরিচয় যাচাই ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জালিয়াতি প্রতিরোধে পাসপোর্ট অফিসগুলোতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই বিভাগের আরও খবর
বিয়ানীবাজারে ৬ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা…
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার; গ্রেপ্তার ১
চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার…
বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার অভিযোগ, ভিডিও বার্তায় তামান্নার দাবি ‘এখানেই থাকব’
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীর গাড়ি থামিয়ে…
গেন্ডারিয়ায় ২০-২৫ জনের সশস্ত্র হামলা, গুলিতে আহত ৩
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ-মুন্সিরটেক এলাকায় ২০ থেকে ২৫ জনের…
সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার ও নির্যাতন, সিআইডির হাতে চক্রের সদস্য গ্রেপ্তার
সৌদি আরবে ফাস্টফুডের দোকানে ভালো চাকরি দেওয়ার প্রলোভন…
সর্বশেষ খবর
2.
3.
নানামুখী চ্যালেঞ্জে সরকার, সামনে ১০ বড় পরীক্ষা
- ১০ ঘণ্টা আগে
4.
5.
জ্বালানি সংকট কাটাতে পাঁচ দফা পরিকল্পনা সরকারের
- ১০ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা…
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬
চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ১ হাজার ১১৪ জন নিহত এবং ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগ কর্তৃপক্ষ…
মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত নিরসনের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার দ্রুত নিরসনের ব্যাপারে বাংলাদেশের দৃঢ় আশাবাদের কথা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেইসঙ্গে, তিনি মানুষের কল্যাণে…
এআইয়ের অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: আইনমন্ত্রী
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যাতে অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো.…
আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয়
ভারতের তামিলনাড়ুর বিগত সরকারের আমলে শান্তিপূণ আন্দোলন করা কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে টিভিকে সরকার। …
এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি
আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং…
সব প্রশ্নই সরকারি দলের: প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত আটটি প্রশ্নের সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলের…
বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো বট বাহিনী পরিচালনা করে না। এ কারণে…

