আমদানি ব্যয় ও আন্তর্জাতিক বাজার বুঝেই সয়াবিনের দাম সমন্বয়
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় বিবেচনায় নিয়েই ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল পুরোপুরি আমদানি-নির্ভর পণ্য। ফলে আন্তর্জাতিক বাজারে এর দামে ওঠানামা হলে তার সরাসরি প্রভাব পড়ে দেশের বাজারে। আমদানিকৃত ভোজ্যতেলের দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট হিসাব পদ্ধতি বা ফর্মুলা রয়েছে।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারের এফওবি (FOB) মূল্যের সঙ্গে জাহাজ ভাড়া, খালাস ব্যয়, বিমা, রিফাইনারির প্রক্রিয়াকরণ খরচ এবং পরিবহনকালীন অপচয় বা ওয়েস্টেজের মতো ব্যয় যুক্ত করে ভোজ্যতেলের চূড়ান্ত দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক ইনডেক্সের তথ্যের সঙ্গে মিলিয়ে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরাও এই হিসাব যাচাই করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের স্বার্থও বিবেচনায়
ভোজ্যতেল ব্যবসায়ীদের লোকসানের ঝুঁকি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ভোজ্যতেলের ব্যবসা মূলত বেসরকারি খাতনির্ভর। আমদানিকারকরা দীর্ঘ সময় লোকসানের মুখে থাকলে বাজারে সরবরাহ সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং উদ্যোক্তারা যাতে লোকসানের কারণে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য না হন, সে জন্য একটি যৌক্তিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।
টিসিবির মাধ্যমে ৭৮ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য
বাজার নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে প্রতি মাসে প্রায় ৭৮ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে।
এ ছাড়া দুই ঈদে খোলা ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত ওএমএস কার্যক্রম চালু রয়েছে। বাজারে যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়, সে জন্য ব্যবসায়ীদের ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সরবরাহ পাইপলাইনও সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলে জানান তিনি।
দ্রুত স্বাভাবিক হবে চিনির সরবরাহ
চিনির বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের শীর্ষস্থানীয় রিফাইনারি মেঘনা গ্রুপের কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি মজুত রয়েছে। ইউটিলিটি-সংক্রান্ত বিভ্রাটের কারণে সাময়িকভাবে তাদের উৎপাদন ব্যাহত হলেও দ্রুতই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
ধাপে ধাপে কার্যকর হবে নতুন পে-স্কেল
সরকারি কর্মচারীদের পে-স্কেল প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১১ বছর তাদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতায় বেতন সমন্বয় একটি যৌক্তিক সিদ্ধান্ত। তবে নতুন পে-স্কেল একবারে কার্যকর হবে না; আগামী বছরের জুলাই পর্যন্ত ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। ফলে বাজারে বৈষম্য বা আকস্মিক মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি।
আড়াই হাজার টন সুগন্ধি চাল রপ্তানি
সুগন্ধি চাল রপ্তানি প্রসঙ্গে মন্ত্রী জানান, অনুমোদনের বিপরীতে এখন পর্যন্ত মাত্র আড়াই হাজার টন চাল রপ্তানি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা চাল রপ্তানি করতে পারেননি, তাদের অনুমোদন উল্লেখযোগ্য হারে বাতিল অথবা কমিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, অনুমোদনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে চাল রপ্তানির বিষয়টি সরকার নজরদারির মধ্যে রাখছে।
এই বিভাগের আরও খবর
খেলাপি ঋণে নতুন রেকর্ড, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে।…
সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা, বাড়ল ৫ টাকা
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা…
শ্রম অধিকার ও শিল্পখাতে স্থিতিশীলতা নিশ্চিতে আইএলও-ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়
ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষা,…
বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে, হিলি স্থলবন্দর বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার (৩০ আগস্ট)…
আইএমএফের পূর্বাভাস: ২০৩০ সালে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াতে পারে বাংলাদেশ
আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭…
আরও পড়ুন
গণমাধ্যমে হস্তক্ষেপ করেও ফ্যাসিস্টরা রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী
গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও…
ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা, নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম…
দেশে ফিরে সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ, আসিফ মাহমুদসহ ৪ জনের নথি তলব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়ম এবং ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ…
স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত…
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বন্যায় ক্ষতিগ্রস্ত দুই জলবিদ্যুৎকেন্দ্র
ভয়াবহ বন্যায় নেপালের দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। গত ২৬ আগস্ট ভোতেকোশি নদী অববাহিকায়…
একদিনে হাম-ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৯৬
দেশে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।…
সংশোধন হচ্ছে বিমান খাতের বিধিমালা, জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ও বিনিয়োগে
বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বাড়ানো, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের নিরাপত্তা জোরদার করতে নতুন বিধিমালা প্রণয়ন করছে সরকার। দীর্ঘ…

