মিরপুরে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ৩
- নিজস্ব প্রতিবেদক
- ৮ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে একটি ট্রাভেল এজেন্সির মালিকের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। একই ঘটনায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে মিরপুর মডেল থানাধীন আহম্মেদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোহানা (৩৫), সুমন (৪০) ও ছাব্বির আহম্মেদ (৩৫)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, মামলার বাদী একটি ট্রাভেল এজেন্সির মালিক। কয়েক মাস আগে সোহানা তার সঙ্গে যোগাযোগ করে জানান, তিনি ও তার মা ওমরাহ পালনে যেতে চান। সেই সূত্রে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা বলে গত ৩১ আগস্ট ওই ব্যবসায়ীকে আহম্মেদনগরের একটি বাসায় ডেকে নেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, সেখানে সোহানা কৌশলে ওই ব্যক্তিকে একটি শয়নকক্ষে নিয়ে যান। একপর্যায়ে অন্য অভিযুক্তরা কক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন এবং সোহানার সঙ্গে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন।
পরে এসব ছবি ও ভিডিও পরিবারের সদস্যদের দেখানো এবং ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ২ লাখ ৯০ হাজার টাকা নেওয়া হয়। পাশাপাশি বিকাশ ও নগদ হিসাবের মাধ্যমে আরও ২ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
নগদ টাকা ও স্মার্টফোন উদ্ধার
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় সোহানার হেফাজত থেকে নগদ ২১ হাজার ৫০০ টাকা এবং আইএফআইসি ব্যাংকের দুটি হিসাবের ডিপোজিট স্লিপ উদ্ধার করা হয়।
এ ছাড়া ছাব্বির আহম্মেদের কাছ থেকে একটি ইনফিনিক্স স্মার্টফোন ও একটি আইফোন ১১ প্রো ম্যাক্স এবং হেফাজতে নেওয়া শিশুটির কাছ থেকে একটি ইনফিনিক্স স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পাওয়া তথ্য-প্রমাণ যাচাই এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: মিরপুর মডেল থানা পুলিশ
এই বিভাগের আরও খবর
জামালপুরে চেতনানাশক দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই, পিবিআইয়ের অভিযানে গ্রেফতার ৩
জামালপুরে অটোরিকশা চালককে চেতনানাশক দ্রব্য মেশানো পানীয় খাইয়ে…
৯৯৯-এ ফোন পেয়ে অভিযান, ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের…
চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টা, আটক ৫
চট্টগ্রামের ডবলমুরিং আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচয় গোপন করে…
তনু হত্যা: সাবেক ২ সেনা সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান (তনু)…
বিয়ানীবাজারে ৬ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা…
আরও পড়ুন
ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা, নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম…
দেশে ফিরে সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা…
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ, আসিফ মাহমুদসহ ৪ জনের নথি তলব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়ম এবং ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ…
স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত…
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বন্যায় ক্ষতিগ্রস্ত দুই জলবিদ্যুৎকেন্দ্র
ভয়াবহ বন্যায় নেপালের দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। গত ২৬ আগস্ট ভোতেকোশি নদী অববাহিকায়…
একদিনে হাম-ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৯৬
দেশে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।…
সংশোধন হচ্ছে বিমান খাতের বিধিমালা, জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ও বিনিয়োগে
বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বাড়ানো, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের নিরাপত্তা জোরদার করতে নতুন বিধিমালা প্রণয়ন করছে সরকার। দীর্ঘ…

