দেশে ফিরে সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস
- নিজস্ব প্রতিবেদক
- ১০ ঘণ্টা আগে
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। পরে বিকেল পৌনে ৬টার দিকে সংসদে বক্তব্য দেন তিনি।
শপথ নেওয়ার পর এই প্রথম জাতীয় সংসদে বক্তব্য দেন মির্জা আব্বাস। বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়লে সংসদকক্ষে নেমে আসে নীরবতা। আবেগঘন ওই মুহূর্তে অন্য সংসদ সদস্যদেরও আবেগাপ্লুত হতে দেখা যায়।
সংসদে বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাস বলেন, ‘সংসদে ফিরে এসেছি কাজ করার জন্য। মানুষের জন্য কাজ করতে চাই।’
দীর্ঘ পাঁচ মাস ধরে চিকিৎসাধীন থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশে চিকিৎসাধীন ছিলেন এবং এখনো চিকিৎসা চলছে। মানুষের আবেগ ও ভালোবাসার কারণেই চিকিৎসার মাঝপথে সংসদে আসতে হয়েছে বলে জানান তিনি।
এ সময় মির্জা আব্বাস গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন।
বৃহস্পতিবারের দিনটিকে নিজের রাজনৈতিক জীবনের একটি আবেগঘন দিন হিসেবে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ২০০৬ সালের পর এই প্রথম জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন তিনি। জাতীয় সংসদের বর্তমান মেয়াদের শুরুতেই স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ছিলেন বলেও জানান তিনি।
চিকিৎসাধীন অবস্থায় সংসদে আসার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। স্পিকারও তাকে দেখতে গিয়েছিলেন। স্পিকারের মানবিক আচরণের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
এদিন হুইলচেয়ারে করে সংসদ অধিবেশনে যোগ দেন মির্জা আব্বাস। বক্তব্য দেওয়ার সময় তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানের আসনের মাইক্রোফোন ব্যবহার করেন। লিখিত বক্তব্য পড়তে তাকে সহায়তা করেন আমানউল্লাহ আমান।
দীর্ঘ বিরতির পর সংসদে ফিরে মির্জা আব্বাসের এই বক্তব্যকে ঘিরে অধিবেশনকক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তব্যের সময় উপস্থিত সংসদ সদস্যদের অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়।
এই বিভাগের আরও খবর
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত…
গণমাধ্যমে হস্তক্ষেপ করেও ফ্যাসিস্টরা রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী
গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও…
ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা, নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা করা হচ্ছে বলে…
স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের…
সংশোধন হচ্ছে বিমান খাতের বিধিমালা, জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ও বিনিয়োগে
বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বাড়ানো, যাত্রীসেবার মানোন্নয়ন…
আরও পড়ুন
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বন্যায় ক্ষতিগ্রস্ত দুই জলবিদ্যুৎকেন্দ্র
ভয়াবহ বন্যায় নেপালের দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। গত ২৬ আগস্ট ভোতেকোশি নদী অববাহিকায়…
একদিনে হাম-ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৯৬
দেশে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।…
এআই জগতের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল টাইম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। ‘টাইম১০০ এআই ২০২৬’ নামে প্রকাশিত…
তিন বছরে ৪০০ এর বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী
২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে ৪০০-এর বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী…
৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার জিডি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে…
গণতন্ত্র , সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা
বাংলার অস্তিত্ব বিপন্ন। শিক্ষা ও সংস্কৃতি ভূলুণ্ঠিত। সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই। পুলিশ দিয়ে বিরোধীদের ওপর জুলুম চালানো হচ্ছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের…
পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ
পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার আনুষঙ্গিক খাতের (ল্যান্ড অ্যাকুইজিশন কন্টিনজেন্সি—এলএসি) অব্যবহৃত ও অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে প্রজাতন্ত্রের সরকারি হিসাবের সংযুক্ত…
৪১ ব্যাংকের সিএসআরের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার…

