বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

৩৯ মামলা, অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধারের দাবি রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৩৯টি মামলা করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র, গুলি ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ডিএমপির তথ্য অনুযায়ী, […]

গাজীপুর মেডিকেল কলেজে চুরির সময় দুইজন আটক

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চুরির সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনের সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের আটক করা হয়। আনসার সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দায়িত্ব পালন করছিলেন […]

শনিরআখড়ায় দোকানিকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী আসলাম খানকে (৩৮) গুলি করে আহত করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, নয় রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মঞ্জুজুরুল ইসলাম (৪৪), ইকবাল কালু (৩২), আকলিমা আক্তার রুনিয়া (৩০) ও সোনিয়া ইয়াসমিন (৪৩)। পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত […]

মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৭ সেপ্টেম্বর) মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের সাতটি থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর […]

ঢাকা ও ফরিদপুরে আনসারের অভিযানে ৩ দালাল আটক

সাধারণ সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়া এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেবা পাইয়ে দেওয়ার নামে দালালি করার অভিযোগে ঢাকা ও ফরিদপুরে তিনজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আটক তিনজনের মধ্যে ঢাকার মিরপুরে দুই দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা […]

ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার আরও ৪

চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইন প্রতারণার অভিযোগে সক্রিয় একটি চক্রের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড—এর মধ্যে দুটি ভারতীয় সিম—এবং নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ […]

সাভারে এসআই আলতাফ হত্যা: প্রধান আসামি জহুরুল ৫ দিনের রিমান্ডে

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি জহুরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ হোসেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও […]

সাইফুজ্জামান দম্পতির যুক্তরাষ্ট্রের সম্পদের খোঁজে দুদক, তথ্য দিল এফবিআই

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে এসব তথ্য ও তদন্তসংক্রান্ত নথি পাঠিয়েছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের […]

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন অপরাধের ঘটনায় ৭১টি মামলা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে […]

গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ১ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্যসহ কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট থানাধীন ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের পাতনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোয়াইনঘাট থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাতনী গ্রামের কুটিনা […]