গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- ৪৭ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ১ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্যসহ কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট থানাধীন ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের পাতনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোয়াইনঘাট থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাতনী গ্রামের কুটিনা বেগমের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল জাতীয় ১ হাজার ২০৫ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের গায়ে ‘FAIRDYL Cough Linctus, Codeine Phosphate & Chlorpheniramine Maleate’ লেখা রয়েছে। পরে এসব মাদকদ্রব্য জব্দ করা হয় এবং এ ঘটনায় কুটিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ৭ সেপ্টেম্বর দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ব্যক্তির পাশাপাশি আরও কয়েকজন পলাতক আসামি রয়েছে বলে পুলিশের প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার কুটিনা বেগমকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ স্বাক্ষরিত প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো.…
৯৯৯-এ ফোন পেয়ে বিদেশি পিস্তল-রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর…
ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ, সিআইডির হাতে গ্রেপ্তার ২
ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে ভুক্তভোগীদের বাসায় গিয়ে…
মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে পালানোর চেষ্টা, বরিশালে গ্রেপ্তার ২
ভোলার বোরহানউদ্দিন থেকে একটি মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে…
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভাঙা সড়কে স্বস্তি, স্বেচ্ছাশ্রমে সংস্কারে এগিয়ে এলেন আনসার-ভিডিপি সদস্যরা
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন আনসার-ভিডিপির সদস্যরা। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে তৈরি হওয়া…
অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলেন আনসার-ভিডিপি সদস্যরা
যশোরের মনিরামপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন আনসার-ভিডিপির সদস্যরা। শনিবার (৬…
নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো.মোসলিম (১২) নামে এক শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো.আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।রোববার (৬…
নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো.মোসলিম (১২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা…
বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নাটোরের বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার…
অবশেষে যোগদান করলেন কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা
দীর্ঘ তিন বছর পর অবশেষে যোগদান করলেন পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা। রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে…
কেরানীগঞ্জ কারাগারে তিন বন্দির মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় মরদেহ
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে তিন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)…

