রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন অপরাধের ঘটনায় ৭১টি মামলা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৮ জন, লালবাগ বিভাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৯৪ জন, মিরপুর বিভাগে ১৩৪ জন, গুলশান বিভাগে ৩২ জন এবং উত্তরা বিভাগে ৫০ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে মাদকদ্রব্যের মধ্যে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা এবং ৩ দশমিক ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়া বিভিন্ন অভিযান থেকে একটি মোবাইল ফোন, একটি ছুরি, চারটি চাপাতি, একটি স্পোকেট, দুটি হেলমেট, দুটি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, একটি ড্রাম, একটি ব্যাটারি ও একটি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ ২ হাজার ২০০ টাকাও।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরও খবর
সাইফুজ্জামান দম্পতির যুক্তরাষ্ট্রের সম্পদের খোঁজে দুদক, তথ্য দিল এফবিআই
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী…
গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ১ হাজার ২০৫ বোতল…
মিরপুরের শাহ আলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে…
যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো.…
৯৯৯-এ ফোন পেয়ে বিদেশি পিস্তল-রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর…
সর্বশেষ খবর
2.
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল প্রসঙ্গে চিফ প্রসিকিউটরের ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায় ঘোষণার পর নির্ধারিত ৩০ দিনের…
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের কাছে, মুবিন ৫ দিনের রিমান্ডে
রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে নির্ধারিত নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে গাড়িবহরের মধ্যে ঢোকার…
দেশের সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের…
আদানি বিদ্যুৎ চুক্তি: ৪০ কোটি ডলারের শুল্ক-কর ফাঁকির তথ্য এনবিআরের
ভারতের আদানি পাওয়ার লিমিটেডের কাছ থেকে বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি মার্কিন ডলারের শুল্ক-কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের…
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে পদত্যাগ করলেন ৩ আইন কর্মকর্তা
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার…
সানা পুনর্দখলের লক্ষ্য, হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারি বাহিনীর পাল্টা অভিযান
ইয়েমেনে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে পাল্টা অভিযান…
গাজাবাসীকে সরানোর পরিকল্পনা নিয়ে ইসরায়েলি মন্ত্রীদের নতুন তৎপরতা, হামলায় বাড়ছে প্রাণহানি
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীদের তৎপরতা নতুন করে সামনে এসেছে। দেশটির…
গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে গণহত্যার প্রমাণ নষ্টের চেষ্টা করছে ইসরায়েল: হামাস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপকভাবে ধ্বংসস্তূপ অপসারণ ও গুঁড়িয়ে ফেলার মাধ্যমে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও গণহত্যার আলামত নষ্ট করার চেষ্টা চলছে বলে…

