শনিরআখড়ায় দোকানিকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী আসলাম খানকে (৩৮) গুলি করে আহত করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, নয় রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মঞ্জুজুরুল ইসলাম (৪৪), ইকবাল কালু (৩২), আকলিমা আক্তার রুনিয়া (৩০) ও সোনিয়া ইয়াসমিন (৪৩)।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে জিয়া সরণি রোডের মেসার্স লাখি ক্রোকারিজে হামলার ঘটনা ঘটে। দোকানে থাকা আসলাম খানকে লক্ষ্য করে গুলি চালালে তার মুখের ডান পাশ ও বাঁ হাতের কনুই আহত হয়।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় মঞ্জুজুরুলকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে অন্য তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্তরা নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল নিয়ে দোকানের আশপাশে অবস্থান করছিলেন। ক্রেতার উপস্থিতি কমে এলে দোকানে ঢুকে আসলামকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জমির দখল নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে। একটি জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালতের রায়ের ভিত্তিতে গত ১৭ আগস্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমিটির দখল আসলাম ও তার সহযোগীদের বুঝিয়ে দেওয়া হয়। এর জেরেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে পুলিশের ধারণা।
এ ঘটনায় কদমতলী থানায় দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই বিভাগের আরও খবর
ঢাকা ও ফরিদপুরে আনসারের অভিযানে ৩ দালাল আটক
সাধারণ সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়া এবং…
ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার আরও ৪
চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইন…
সাভারে এসআই আলতাফ হত্যা: প্রধান আসামি জহুরুল ৫ দিনের রিমান্ডে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই)…
সাইফুজ্জামান দম্পতির যুক্তরাষ্ট্রের সম্পদের খোঁজে দুদক, তথ্য দিল এফবিআই
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী…
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি বাংলাদেশের, নতুন বিনিয়োগ বাড়ার আশা
হংকং, ৯ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (IPPA)’ স্বাক্ষরিত হয়েছে।…
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্রের সুযোগ নেই, হাইকোর্টে রিট খারিজ
ছবি ছাড়াই বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ চেয়ে করা একটি রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।…
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, যৌথ প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে…
বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্তের সম্ভাবনা নিয়ে আলোচনা
বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও…
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার…
হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, দুই সেনাসদস্য নিহত
আহত কর্মকর্তা গুরুতর, হেলিকপ্টারে নেওয়া হচ্ছে ঢাকার সিএমএইচে চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক…
বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান
বাংলাদেশ থেকে পণ্য ও সেবা আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য…
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও বৈদেশিক ভ্রমণের বিল পরিশোধ এবং অগ্রিম অর্থ সমন্বয়ের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ…

