ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার আরও ৪
- নিজস্ব প্রতিবেদক
- ৫৮ মিনিট আগে
চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইন প্রতারণার অভিযোগে সক্রিয় একটি চক্রের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড—এর মধ্যে দুটি ভারতীয় সিম—এবং নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণা করে আসছিল। তারা ফেসবুক থেকে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের ছবি-ভিডিও সংগ্রহ করে এডিটের মাধ্যমে ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ আইডি তৈরি করত। পরে ইলিশ মাছ, ফার্নিচার, কলম, জুতা, বেবি টয় এবং অনলাইন চাকরির মতো বিভিন্ন পণ্য ও সেবার আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করে বুস্ট পোস্টের মাধ্যমে প্রচার চালাত।
ক্রেতাদের আস্থা অর্জনের জন্য চক্রের সদস্যরা অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করত। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ও অডিও কলের মাধ্যমে নাহিদ, জাবেদ, সনি মিয়া, হাজী আব্দুল কাদের ও সাকিবসহ বিভিন্ন ভুয়া পরিচয়ে নিজেদের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত।
প্রতারণাকে বিশ্বাসযোগ্য করে তুলতে তারা ভুয়া ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও ট্রেড লাইসেন্স তৈরি করে গ্রাহকদের দেখাত। এমনকি নকল ভাউচারও তৈরি করত। গ্রাহকদের কাছ থেকে পণ্যের মূল্য বাবদ টাকা নেওয়ার পর পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
পুলিশ জানায়, এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলা দুটির তদন্তে চাঁদপুর জেলা পুলিশের এলআইসি শাখা ও ডিবি তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করা হয়।
এরপর নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—ফুরকান ওরফে ফুরকান শেখ (২৫), চান মিয়া ওরফে চান্দু শেখ (২৫), রাতুল হোসেন নবেল (২৫) এবং শহিদুল শেখ (২৩)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানাধীন এলাকায়।
পুলিশ আরও জানায়, একই ঘটনায় এর আগে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছিল। সর্বশেষ চারজনসহ এ মামলায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে চাঁদপুর জেলা পুলিশ। অনলাইনভিত্তিক প্রতারণা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
সাভারে এসআই আলতাফ হত্যা: প্রধান আসামি জহুরুল ৫ দিনের রিমান্ডে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই)…
সাইফুজ্জামান দম্পতির যুক্তরাষ্ট্রের সম্পদের খোঁজে দুদক, তথ্য দিল এফবিআই
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী…
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে…
গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেপ্তার
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ১ হাজার ২০৫ বোতল…
মিরপুরের শাহ আলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ
আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসের…
কিন্ডারগার্টেনের অবাধ বাণিজ্য বন্ধে সরকারের কঠোর নজরদারি
দেশজুড়ে অনিবন্ধিত ও অনুমোদনহীন কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। এসব প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম শিক্ষার মানদণ্ড নির্ধারণের…
মুগদা মেডিকেলে অপারেশনের টাকা চুরি, আনসারের হাতে নারী আটক
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় ছোনিয়া (৩২) নামে…
রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার…
হাম ও এর উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৬০
দেশজুড়ে ডেঙ্গু ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ছড়িয়ে পড়েছে হামের উপসর্গ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর…
শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল প্রসঙ্গে চিফ প্রসিকিউটরের ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায় ঘোষণার পর নির্ধারিত ৩০ দিনের…
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের কাছে, মুবিন ৫ দিনের রিমান্ডে
রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে নির্ধারিত নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে গাড়িবহরের মধ্যে ঢোকার…
দেশের সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের…

