অনুসরণ করুন:
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

কারিগরি প্রশিক্ষণ ও রোহিঙ্গা সংকট সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমশক্তির গতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার টেকনিক্যাল অ্যান্ড ফারদার এডুকেশন (TAFE) প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। এ সময় তারা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শ্রমশক্তির গতিশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু স্থান পায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর (টিটিসি) সঙ্গে অস্ট্রেলিয়ার TAFE প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ও অংশীদারত্ব আরও বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে বাংলাদেশি কেয়ারগিভারদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে চলা এ সংকটের একটি টেকসই সমাধানে অস্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং স্বাস্থ্য খাতে তার দেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টায়ও অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তিনি।

বৈঠকে হাইকমিশনার জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠ সহযোগিতার কথাও উল্লেখ করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন