রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। প্রত্যাবাসনের পর তাদের পুনর্বাসন এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ আগ্রহী।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে জাতীয় সমঝোতা (ন্যাশনাল রিকনসিলিয়েশন) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত এবং নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের অবহিত করেন।
বাংলাদেশের ওপর দীর্ঘমেয়াদি চাপ
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমনিতেই অত্যন্ত জনবহুল একটি দেশ। এর মধ্যে দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, অবকাঠামো এবং সামগ্রিক ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
তিনি রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য অন্যতম বড় সংকট হিসেবে উল্লেখ করেন। সংকট মোকাবিলা এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বাংলাদেশের পাশে থাকায় জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে পারলে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ তৈরি হবে। প্রত্যাবাসনের পর মিয়ানমারে তাদের পুনর্বাসন প্রক্রিয়ায়ও বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন যেন নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ হয়, সেটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে জাপানের বিশেষ দূতকে তাঁর অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মিয়ানমারের পরিস্থিতির কারণে প্রত্যাবাসনে বিলম্ব
বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রীকে জানান, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, মিয়ানমার সরকার সংকটটির সমাধান করতে আগ্রহী।
তবে রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে সময় লাগছে বলেও উল্লেখ করেন জাপানের বিশেষ দূত।
রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের ওপর যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি অবগত আছেন বলে জানান। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহায়তার বিষয়ও বৈঠকে তুলে ধরেন।
সাসাকাওয়া প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন, রোহিঙ্গা সংকটের সমাধানে নিজের অবস্থান থেকে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
বহুপক্ষীয় ও আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের তাগিদ
বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। সংকট সমাধানে কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় উদ্যোগের ওপর নির্ভর না করে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং বহুপক্ষীয় প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় উঠে আসে।
প্রধানমন্ত্রী জাপানের বিশেষ দূতের দীর্ঘদিনের মানবিক ও শান্তি প্রতিষ্ঠার কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বাংলাদেশ সফরের জন্য তাঁকে ধন্যবাদ জানান।
সাসাকাওয়া জানান, প্রায় পাঁচ দশক ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং বৈষম্য নিরসনে কাজ করছেন। মিয়ানমারে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার বিষয়ে জাপান সরকারের বিশেষ দূত হিসেবে নিজের কার্যক্রম সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।
বৈঠকের শুরুতে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন জাপানের বিশেষ দূত।
বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনে সহযোগিতার আহ্বান
রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ নিয়েও বৈঠকে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনে সহযোগিতা করতে জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করার কথা জানান সাসাকাওয়া।
তারেক রহমান বলেন, বাংলাদেশ জাপানের আরও বিনিয়োগ প্রত্যাশা করে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও তিনি জানান।
একই সঙ্গে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার আগ্রহের কথাও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
ভাঙা সড়কে স্বস্তি, স্বেচ্ছাশ্রমে সংস্কারে এগিয়ে এলেন আনসার-ভিডিপি সদস্যরা
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে…
অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলেন আনসার-ভিডিপি সদস্যরা
যশোরের মনিরামপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের অন্তঃসত্ত্বা…
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক, এপিবিএন বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির…
কারাগারে চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলবেন বন্দিরা
কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও এবার স্বজনদের সঙ্গে…
রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক…
আরও পড়ুন
যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো. সাগর খান ইমরান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ…
নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো.মোসলিম (১২) নামে এক শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো.আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।রোববার (৬…
নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো.মোসলিম (১২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা…
বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নাটোরের বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার…
অবশেষে যোগদান করলেন কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা
দীর্ঘ তিন বছর পর অবশেষে যোগদান করলেন পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা। রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে…
৯৯৯-এ ফোন পেয়ে বিদেশি পিস্তল-রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি ও তিনটি…
কেরানীগঞ্জ কারাগারে তিন বন্দির মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় মরদেহ
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে তিন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)…

