নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
- নোয়াখালী প্রতিনিধি
- ১৯ ঘণ্টা আগে
নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো.আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হৃদয় সেনবাগ উপজেরার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির আবুল খায়েরের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নলদিয়া এলাকায় শিশুটিকে ফুসলিয়ে আসামির শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর যৌথ আভিযানিক দল রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল…
বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নাটোরের বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় বাংলাদেশ…
অবশেষে যোগদান করলেন কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা
দীর্ঘ তিন বছর পর অবশেষে যোগদান করলেন পটুয়াখালীর…
ভূমি প্রশাসনে বড় রদবদল, বদলি ৩৮ সহকারী কমিশনার
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস…
৬ থেকে ৭জন চিকিৎসকে চলছে বরগুনা হাসপাতাল: শিশু ওয়ার্ডে উপচে পড়া ভিড়!
উপকূলীয় জেলা বরগুনার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পঞ্চগড়ে তিন ঘণ্টার অভিযানে হারানো শিশু উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিল আনসার
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে হারিয়ে যাওয়া ছয় বছরের শিশু মো. লেদুয়ানকে প্রায় তিন ঘণ্টার তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে…
রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের জোরালো ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।…
মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে পালানোর চেষ্টা, বরিশালে গ্রেপ্তার ২
ভোলার বোরহানউদ্দিন থেকে একটি মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে নদীপথে বরিশালে পালানোর সময় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোটরসাইকেলে সংযুক্ত জিপিএস…
আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত, জাকার্তার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার কাছের সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করা…
দাম বাড়িয়েও মিলছে না এক লিটারের সয়াবিন তেল, চিনি-মুরগি-ডিমেও বাড়তি চাপ
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও রাজধানীর খুচরা বাজারে স্বাভাবিক হয়নি সরবরাহ। বিশেষ করে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল অনেক…
কাতারে হামলার কথা প্রকাশ্যে স্বীকার নেতানিয়াহুর, গাজায় কাতারি অর্থ নিয়েও দিলেন ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় গত বছর হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করে দেশটিকে ‘বৈরী’ রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
দারুস সালামে বাসার জানালা দিয়ে গুলি, নারীর হাতে বিদ্ধ বুলেট
রাজধানীর দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় বাসার জানালা দিয়ে ছোড়া গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী গুলিবিদ্ধ…
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বড় জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।…

