পঞ্চগড়ে তিন ঘণ্টার অভিযানে হারানো শিশু উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিল আনসার
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে হারিয়ে যাওয়া ছয় বছরের শিশু মো. লেদুয়ানকে প্রায় তিন ঘণ্টার তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য পিসি মো. আতাউর রহমান ও আনসার সদস্য সুকুমার। এ সময় অসতর্কতার সুযোগে হাসপাতাল চত্বর থেকে শিশুটি নিখোঁজ হয়।
শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হলে হাসপাতালজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধারে তৎপর হন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চত্বর ও আশপাশের এলাকায় শুরু করা হয় ব্যাপক তল্লাশি।
প্রায় তিন ঘণ্টার নিরলস অনুসন্ধানের পর আনসার সদস্যরা শিশুটির সন্ধান পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মায়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা। আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় হাসপাতালজুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
শিশুটিকে নিরাপদে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ায় সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টরা আনসার সদস্যদের প্রশংসা ও ধন্যবাদ জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন সময় মানবিক ভূমিকা পালন করে আসছেন। পঞ্চগড়ে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটিও তাদের দায়িত্বশীলতার এমন একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
মেয়ের বিয়ের দিন ঠিক করতে ঢাকায় এসে রহস্যজনক মৃত্যু, গায়েব ৫ লাখ টাকা ও মোবাইল
মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করতে জমি বিক্রির নগদ…
কেশবপুরে ভিডিপির বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি পুলিশের হাতে
যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা…
এক্সপ্রেসওয়ের ওপর স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, পরনে সিএনজি চালকের পোশাক
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ, আসিফ মাহমুদসহ ৪ জনের নথি তলব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে…
আসিফ মাহমুদের সময়ের সব নিয়োগ, পদোন্নতি ও বদলির নথি তলব দুদকের
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা…
সর্বশেষ খবর
1.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত, জাকার্তার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার কাছের সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করা…
দাম বাড়িয়েও মিলছে না এক লিটারের সয়াবিন তেল, চিনি-মুরগি-ডিমেও বাড়তি চাপ
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও রাজধানীর খুচরা বাজারে স্বাভাবিক হয়নি সরবরাহ। বিশেষ করে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল অনেক…
কাতারে হামলার কথা প্রকাশ্যে স্বীকার নেতানিয়াহুর, গাজায় কাতারি অর্থ নিয়েও দিলেন ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় গত বছর হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করে দেশটিকে ‘বৈরী’ রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
দারুস সালামে বাসার জানালা দিয়ে গুলি, নারীর হাতে বিদ্ধ বুলেট
রাজধানীর দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় বাসার জানালা দিয়ে ছোড়া গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী গুলিবিদ্ধ…
ভূমি প্রশাসনে বড় রদবদল, বদলি ৩৮ সহকারী কমিশনার
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলিপূর্বক পদায়নের জন্য দেশের বিভিন্ন…
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বড় জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।…
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আসলাম খান (৪০) নামে এক কুকার ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার…

