৯৯৯-এ ফোন পেয়ে বিদেশি পিস্তল-রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
- নিজস্ব প্রতিবেদক
- ২০ ঘণ্টা আগে
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মঞ্জুরুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কদমতলী থানাধীন শনিরআখড়া নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা গেছে, ওই এলাকার এক ব্যক্তি ফোন করে জানান, কিছুক্ষণ আগে এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ৯৯৯ নম্বরে অনুরোধ জানান। পরে ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে কদমতলী থানাকে জানানো হয়।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল পিয়াস চন্দ্র পাল কলটি গ্রহণ করেন। পরে উদ্ধার কার্যক্রম সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় ও তদারকি করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই কাজল ভূঁইয়া।
পুলিশ জানায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ৪ থেকে ৫ জন ব্যক্তি শনিরআখড়া নুরপুর এলাকায় মো. আসলাম খান (৩৮) নামে এক ব্যক্তির ‘মেসার্স লাকি ক্রোকারিজ’ নামের দোকানে গিয়ে গুলি ছোড়েন। এতে আসলাম খানের ডান চোয়াল ও বাম হাতের বাহুতে গুরুতর জখম হয়।
একপর্যায়ে স্থানীয় লোকজন একজনকে আটক করেন। পরে আহত আসলাম খানকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
৯৯৯ থেকে খবর পেয়ে কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি এবং গুলি ছোড়ার পর ব্যবহৃত তিনটি খোসাসহ মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মঞ্জুরুল ইসলামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার ইছাপাশা গ্রামে। তার বাবার নাম মৃত শুক্কুর আলী বেপারী। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় মৌচাক এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।
এই বিভাগের আরও খবর
মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে পালানোর চেষ্টা, বরিশালে গ্রেপ্তার ২
ভোলার বোরহানউদ্দিন থেকে একটি মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে…
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী ভাগানোর সময় দালাল আটক
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের…
কুমিল্লায় গৃহকর্ত্রীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট, প্রধান পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
কুমিল্লার চান্দিনায় গৃহকর্ত্রী ছমিরন খাতুন (৬০) হত্যা ও…
যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, চাকু উদ্ধার
যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যা মামলার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কেরানীগঞ্জ কারাগারে তিন বন্দির মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় মরদেহ
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে তিন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)…
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক, এপিবিএন বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পরীক্ষা-নিরীক্ষা…
কারাগারে চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলবেন বন্দিরা
কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও এবার স্বজনদের সঙ্গে সরাসরি ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন বন্দিরা। পাইলট প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ…
পঞ্চগড়ে তিন ঘণ্টার অভিযানে হারানো শিশু উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিল আনসার
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে হারিয়ে যাওয়া ছয় বছরের শিশু মো. লেদুয়ানকে প্রায় তিন ঘণ্টার তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে…
রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের জোরালো ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।…
আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত, জাকার্তার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার কাছের সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করা…
দাম বাড়িয়েও মিলছে না এক লিটারের সয়াবিন তেল, চিনি-মুরগি-ডিমেও বাড়তি চাপ
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও রাজধানীর খুচরা বাজারে স্বাভাবিক হয়নি সরবরাহ। বিশেষ করে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল অনেক…
কাতারে হামলার কথা প্রকাশ্যে স্বীকার নেতানিয়াহুর, গাজায় কাতারি অর্থ নিয়েও দিলেন ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় গত বছর হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করে দেশটিকে ‘বৈরী’ রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

