ভাঙা সড়কে স্বস্তি, স্বেচ্ছাশ্রমে সংস্কারে এগিয়ে এলেন আনসার-ভিডিপি সদস্যরা
- নিজস্ব প্রতিবেদক
- সেপ্টেম্বর ৭, ২০২৬
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন আনসার-ভিডিপির সদস্যরা। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে তৈরি হওয়া দুর্ভোগ কিছুটা কমেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ইউনিয়নের কোমরপুর আলাউদ্দিনের মোড় থেকে শেখপাড়া পর্যন্ত বহুল ব্যবহৃত ইটের সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষায় সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে কাদাযুক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে চলাচল প্রায় বাধাগ্রস্ত হয়ে পড়ে।
এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সাগরদাঁড়ী ইউনিয়নের ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ নেন। কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১০০ ফুট সড়কের তিনটি ক্ষতিগ্রস্ত স্থানে ইটের গুঁড়া ও ভিট বালু ফেলা হয়। পরে সেগুলো সমতল করে চলাচলের উপযোগী করা হয়।
সংস্কারকাজে সাগরদাঁড়ী ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. আলী হোসেন, সহকারী আনসার প্লাটুন কমান্ডার আনোয়ার হোসেনসহ সঞ্জীবনী প্লাটুনের ভিডিপি সদস্যরা অংশ নেন।
আনসার-ভিডিপি সদস্যদের এ উদ্যোগে স্থানীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সাময়িকভাবে চলাচলের উপযোগী হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠনের অন্যতম লক্ষ্য ছিল গ্রাম পর্যায়ে জনগণকে সংগঠিত করে জনকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। স্থানীয় পর্যায়ে সড়ক সংস্কারের মতো কার্যক্রম সেই জনসম্পৃক্ততামূলক উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ…
ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ কর্মসূচি
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী…
সর্বশেষ খবর
2.
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
- ২৫ মিনিট আগে
3.
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ৪৬ মিনিট আগে
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান ঢাবি প্রো-ভিসির
স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে তাদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ…
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ, দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান
বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হচ্ছে মঙ্গলবার। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি…
গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি
গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।…
কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন সেনাপ্রধানের, ‘সেনানীড়-৩’ উদ্বোধন
কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি বাহিনীর এয়ার ডিফেন্স সক্ষমতা…
ঢাকা ও ফরিদপুরে আনসারের অভিযানে ৩ দালাল আটক
সাধারণ সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়া এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেবা পাইয়ে দেওয়ার নামে দালালি করার অভিযোগে ঢাকা ও…
ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার আরও ৪
চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইন প্রতারণার অভিযোগে সক্রিয় একটি চক্রের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।…
মান্দায় সন্ত্রাস-কিশোর গ্যাং ও মাদক বরদাশত করা হবে না: পুলিশ সুপার
নওগাঁর মান্দায় সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও দস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।…

