সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে তাদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের বাড়িই সিলেটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতরা হলেন—করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম। তাদের মরদেহ বর্তমানে সৌদি আরবের আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার রাতে তায়েফ থেকে জেদ্দার উদ্দেশে যাওয়ার সময় রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজ থেকে প্রায় সাত কিলোমিটার দূরে আল-হাওয়িয়াহ অভিমুখে দুর্ঘটনাটি ঘটে। প্রবাসী বাংলাদেশিদের বহনকারী ইনোভা গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহত চারজনই সিলেটের
দুর্ঘটনাসংক্রান্ত সৌদি আরবের আরবি নথির বরাত দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, নিহত চারজনই বাংলাদেশের নাগরিক। প্রাথমিকভাবে তাদের সবার বাড়ি সিলেট জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে।
তাদের মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। আমিন মিয়া ও শাহ আলমের বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতদের মরদেহ উদ্ধার করে আল-মুইয়্যাহ হাসপাতালে নিয়ে যায়। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মরদেহ দেশে ফেরাতে দূতাবাসের যোগাযোগ
চার বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
শোকবার্তায় তারা জানিয়েছেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশটির সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই সঙ্গে নিহতদের পরিবার যেন প্রয়োজনীয় সরকারি সহায়তা ও প্রাপ্য ক্ষতিপূরণ পায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এ দুঃসময় কাটিয়ে ওঠার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এই বিভাগের আরও খবর
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
মান্দায় সন্ত্রাস-কিশোর গ্যাং ও মাদক বরদাশত করা হবে না: পুলিশ সুপার
নওগাঁর মান্দায় সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও…
কিন্ডারগার্টেনের অবাধ বাণিজ্য বন্ধে সরকারের কঠোর নজরদারি
দেশজুড়ে অনিবন্ধিত ও অনুমোদনহীন কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের…
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে পদত্যাগ করলেন ৩ আইন কর্মকর্তা
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।…
সর্বশেষ খবর
3.
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
- ৩৭ মিনিট আগে
4.
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ৫৯ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…
রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান ঢাবি প্রো-ভিসির
স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ…
ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ কর্মসূচি
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী…
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ, দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান
বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হচ্ছে মঙ্গলবার। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি…
গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি
গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।…
কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন সেনাপ্রধানের, ‘সেনানীড়-৩’ উদ্বোধন
কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি বাহিনীর এয়ার ডিফেন্স সক্ষমতা…

