কিন্ডারগার্টেনের অবাধ বাণিজ্য বন্ধে সরকারের কঠোর নজরদারি
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
দেশজুড়ে অনিবন্ধিত ও অনুমোদনহীন কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। এসব প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম শিক্ষার মানদণ্ড নির্ধারণের পাশাপাশি পর্যায়ক্রমে সব ধরনের বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার নামে অসাধু ব্যবসা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে সরকারিভাবে তালিকাভুক্ত কিন্ডারগার্টেনের সংখ্যা ৩২ হাজার ৬৬৩টি। তবে বেসরকারি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও বিভিন্ন মালিক সমিতির দাবি, বাস্তবে সারাদেশে এ সংখ্যা ৬০ থেকে ৭০ হাজারের মতো। এসব প্রতিষ্ঠানের বড় একটি অংশ কোনো ধরনের বৈধ নিবন্ধন বা অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক ভবনের ফ্ল্যাট বা সীমিত পরিসরের কক্ষে গড়ে উঠেছে অসংখ্য কিন্ডারগার্টেন। অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত অবকাঠামো, প্রশিক্ষিত শিক্ষক, খেলার মাঠ কিংবা প্রয়োজনীয় শিক্ষার পরিবেশ নেই। ফলে শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন উঠছে।
অভিযোগ রয়েছে, শিক্ষার আড়ালে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অনুমোদনহীন প্রতিষ্ঠান পরিচালনা করে অভিভাবকদের কাছ থেকে নানা ধরনের ফি আদায় করছেন। মাসিক বেতনের পাশাপাশি ভর্তি, পরীক্ষা, সার্ভিস চার্জ, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের নামে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। অনেক ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত দোকান বা প্রতিষ্ঠানের কাছ থেকে বই-খাতা, পোশাক ও অন্যান্য শিক্ষা উপকরণ কিনতে অভিভাবকদের বাধ্য করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় এসব প্রতিষ্ঠানের বিস্তার সবচেয়ে বেশি। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শুধু কামরাঙ্গীরচর এলাকাতেই প্রায় ২০০টি কিন্ডারগার্টেন রয়েছে। এ ছাড়া লালবাগ, হাজারীবাগ, সূত্রাপুর, বংশাল, শ্যামপুর, গেন্ডারিয়া, সবুজবাগ, খিলগাঁও, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে বিপুলসংখ্যক কিন্ডারগার্টেন পরিচালিত হচ্ছে।
এ অবস্থায় বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে আনতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বিধিমালায় প্রতিষ্ঠানের প্রাথমিক অনুমোদন ও নিবন্ধন, নিবন্ধন নবায়ন, শিক্ষক নিয়োগ, ভবন ও জমির আয়তন, তহবিল গঠন ও পরিচালনা এবং ব্যবস্থাপনা কমিটি গঠনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকার কথা রয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া কিন্ডারগার্টেন, নার্সারি, কেজি ও প্রিপারেটরি স্কুল নামে পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ হিসেবে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব উদ্যোগের কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের কিন্ডারগার্টেনসহ প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারের তদারকির আওতায় আনতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এ নীতিমালায় এসব প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা হবে।
তিনি বলেন, বেসরকারি স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনার বিষয়ে ইতোমধ্যে একটি অ্যাডভাইজরি কমিটি গঠন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই নতুন নীতিমালা তৈরি করা হবে।
ববি হাজ্জাজ বলেন, ‘অনেক স্কুল হয়েছে। কিন্তু অনেক স্কুল কমে যাক, এটাও আমরা চাই না। আমরা চাই সবার কাছে যেন অ্যাকসেস টু এডুকেশন থাকে। এটা আমাদের দায়িত্ব। কিন্তু কেউ যেন আবার এডুকেশনের নামে অসৎ ব্যবসা করতে না পারে।’
কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মান নিশ্চিত করতে নীতিমালায় ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নীতিমালা কতটা কঠোর হবে, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। সরকারের লক্ষ্য হচ্ছে বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা।
তবে নীতিমালা অতিরিক্ত কঠোর হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে এবং এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তাই শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ অক্ষুণ্ন রেখে কীভাবে ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
বেসরকারি স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনার সময়সীমা হিসেবে আপাতত ২০২৮ সাল নিয়ে আলোচনা চলছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, ‘শুধু কিন্ডারগার্টেন নয়, প্রাথমিক শিক্ষা দেওয়ার সঙ্গে যুক্ত সব ধরনের প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হবে। প্রাইমারি এডুকেশন যত ধরনের ইনস্টিটিউশন দিচ্ছে, তাদের সবাইকে সুনার অর লেটার আমরা আমাদের মনিটরিংয়ের অধীনে নিয়ে আসবো।’
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে অনুমোদনহীন ও অনিবন্ধিত কিন্ডারগার্টেনের অবাধ কার্যক্রমে নিয়ন্ত্রণ আসার পাশাপাশি শিক্ষক নিয়োগ, অবকাঠামো, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে জবাবদিহি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরও খবর
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে পদত্যাগ করলেন ৩ আইন কর্মকর্তা
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।…
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩
নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৬…
গাইবান্ধায় ডিবির সাঁড়াশি অভিযান: উদ্ধার ২২ চোরাই মোবাইল, জেলে ২, চক্রের নেপথ্যের তথ্য উদঘাটন
গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ধারাবাহিক সাঁড়াশি…
গাইবান্ধায় অবৈধ সার মজুতের বিরুদ্ধে অভিযান: ২১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে…
কলাপাড়ায় বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালের ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প
পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালকে ফ্রি…
সর্বশেষ খবর
2.
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
দেশের সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের…
আদানি বিদ্যুৎ চুক্তি: ৪০ কোটি ডলারের শুল্ক-কর ফাঁকির তথ্য এনবিআরের
ভারতের আদানি পাওয়ার লিমিটেডের কাছ থেকে বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি মার্কিন ডলারের শুল্ক-কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের…
সাভারে এসআই আলতাফ হত্যা: প্রধান আসামি জহুরুল ৫ দিনের রিমান্ডে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি জহুরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে…
সাইফুজ্জামান দম্পতির যুক্তরাষ্ট্রের সম্পদের খোঁজে দুদক, তথ্য দিল এফবিআই
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি…
সানা পুনর্দখলের লক্ষ্য, হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারি বাহিনীর পাল্টা অভিযান
ইয়েমেনে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে পাল্টা অভিযান…
গাজাবাসীকে সরানোর পরিকল্পনা নিয়ে ইসরায়েলি মন্ত্রীদের নতুন তৎপরতা, হামলায় বাড়ছে প্রাণহানি
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীদের তৎপরতা নতুন করে সামনে এসেছে। দেশটির…
গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে গণহত্যার প্রমাণ নষ্টের চেষ্টা করছে ইসরায়েল: হামাস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপকভাবে ধ্বংসস্তূপ অপসারণ ও গুঁড়িয়ে ফেলার মাধ্যমে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও গণহত্যার আলামত নষ্ট করার চেষ্টা চলছে বলে…
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন অপরাধের…

