করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
- গাইবান্ধা প্রতিনিধি
- ১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত ‘শয়তান জাল’) জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীর পৌরসভা, ফুলবাড়ি, দরবস্ত ও সাপমারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।
অভিযান সূত্রে জানা যায়, নদীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ছোট, মাঝারি ও বড় আকারের মোট ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরে উপজেলা পরিষদ চত্বরে এনে এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “চায়না দুয়ারি জাল স্থানীয়ভাবে শয়তান জাল নামে পরিচিত। এ জালে ছোট-বড় সব ধরনের মাছ, মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। ফলে প্রাকৃতিক মৎস্য সম্পদ এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নদী ও উন্মুক্ত জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। প্রাকৃতিক পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনারও উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
মান্দায় সন্ত্রাস-কিশোর গ্যাং ও মাদক বরদাশত করা হবে না: পুলিশ সুপার
নওগাঁর মান্দায় সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও…
কিন্ডারগার্টেনের অবাধ বাণিজ্য বন্ধে সরকারের কঠোর নজরদারি
দেশজুড়ে অনিবন্ধিত ও অনুমোদনহীন কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের…
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে পদত্যাগ করলেন ৩ আইন কর্মকর্তা
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।…
সর্বশেষ খবর
3.
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
- ৩৭ মিনিট আগে
4.
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ৫৯ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…
রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান ঢাবি প্রো-ভিসির
স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ…
ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ কর্মসূচি
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী…
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ, দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান
বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হচ্ছে মঙ্গলবার। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি…
গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি
গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।…
কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন সেনাপ্রধানের, ‘সেনানীড়-৩’ উদ্বোধন
কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি বাহিনীর এয়ার ডিফেন্স সক্ষমতা…

