কুয়াকাটায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল
- গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
- ১৮ ঘণ্টা আগে
কুয়াকাটায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখলে নিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। দখল নেওয়া প্রতিষ্ঠান গুলোতে শুঁটকি, আচারসহ পর্যটকদের প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হতো। এ ঘটনার পর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে।
ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আজিজ মুসুল্লি ও তাঁর ছেলে রিয়াজ মুসুল্লির নেতৃত্বে কুয়াকাটা পৌর যুবদলের সহ-সভাপতি নুরে আলম শেখ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রেদোয়ানুল ইসলাম রাসেলসহ প্রায় দেড় থেকে দুই ‘শ ব্যক্তি এ দখল প্রক্রিয়ায় অংশ নেন। এ সময় ব্যবসায়ীদের মারধর করার পাশাপাশি মালামাল লুটপাটেরও অভিযোগ ওঠে।
ব্যবসায়ীরা জানান, তারা স্থানীয় বেল্লাল মোল্লার কাছ থেকে দোকান গুলো ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই ব্যক্তিরা দোকান গুলো দখলের পায়তারা করে তালা দিয়েছিলেন। পরে কলাপাড়া উপজেলা বিএনপি ও স্থানীয় প্রশাসন জমির কাগজপত্র দেখে বেল্লাল মোল্লাকে মালিক হিসেবে গণ্য করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা দোকান দখল নিতে গেলে তাঁদের মধ্যে কেউ ৯৯৯ নম্বরে ফোন করে আইনি সহায়তা চান। পরে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পেলেও ব্যবসায়ীদের কোন উপকারে আসেননি । পরে পুলিশকে খবর দেওয়ার অভিযোগ তুলে দোকানিদের মারধর করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ানুল ইসলাম রাসেলসহ অন্যরা।
শুঁটকির দোকানি রুবেল মৃধার অভিযোগ,২০১৮ সাল থেকে তিনি স্থানীয় বেল্লাল মোল্লার কাছ থেকে স্টল ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। রবিবার দুপুরে তারা দোকানের মালামাল বাইরে ফেলে দিয়ে ব্যবসায়ীদের চলে যেতে বলেন। এ সময় প্রতিবাদ করলে দখলে অংশ তাদের মারধর করে দোকান থেকে জোরপূর্বক বের করে দেয়া হয়।
আচার ব্যবসায়ী মো. মহিবুল্লাহ বলেন, স্থানীয় বেল্লাল মোল্লার কাছ থেকে ২০১৮ সালে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন।
৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করে মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে লিখিত ভাবে অভিযোগ দিতে বলেন। কিন্তু তারা লিখিত অভিযোগ দিতে অনাগ্রহী হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।’
মার্কেটের জমির মালিক দাবি করা বেল্লাল মোল্লার অভিযোগ,‘উল্লেখিত জমি নিয়ে পটুয়াখালীর একটি আদালতে মামলা চলমান রয়েছে। তবে একই ব্যক্তিরা ২০২৪ সালের ৫ আগস্টের পর সব দোকান দখলে নিয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। পরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির হস্তক্ষেপে দোকান গুলো মুক্ত করা হয়। এ ছাড়া স্থানীয় সেনাক্যাম্প, উপজেলা ভূমি অফিস ও মহিপুর থানা-পুলিশের কাছে পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হলে তাঁরা উভয় পক্ষকে স্থিতিশীল থাকার পরামর্শ দেন। অথচ এসব সিদ্ধান্ত উপেক্ষা করে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর জমিতে থাকা ২০টি দোকানের মালামাল বাইরে ফেলে দিয়ে দোকান গুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আজিজ মুসুল্লির মুঠোফোনে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করেও
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ‘জমিটি লুজ খতিয়ানের হওয়ায় বিরোধ মেটানো সম্ভব হচ্ছে না। তবে কাগজপত্র অনুযায়ী উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থায় থাকতে বলা হয়েছে।’
এই বিভাগের আরও খবর
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে পদত্যাগ করলেন ৩ আইন কর্মকর্তা
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।…
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩
নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৬…
গাইবান্ধায় ডিবির সাঁড়াশি অভিযান: উদ্ধার ২২ চোরাই মোবাইল, জেলে ২, চক্রের নেপথ্যের তথ্য উদঘাটন
গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ধারাবাহিক সাঁড়াশি…
গাইবান্ধায় অবৈধ সার মজুতের বিরুদ্ধে অভিযান: ২১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে…
কলাপাড়ায় বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালের ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প
পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালকে ফ্রি…
সর্বশেষ খবর
2.
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের কাছে, মুবিন ৫ দিনের রিমান্ডে
রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে নির্ধারিত নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে গাড়িবহরের মধ্যে ঢোকার…
দেশের সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের…
আদানি বিদ্যুৎ চুক্তি: ৪০ কোটি ডলারের শুল্ক-কর ফাঁকির তথ্য এনবিআরের
ভারতের আদানি পাওয়ার লিমিটেডের কাছ থেকে বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি মার্কিন ডলারের শুল্ক-কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের…
সাভারে এসআই আলতাফ হত্যা: প্রধান আসামি জহুরুল ৫ দিনের রিমান্ডে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি জহুরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে…
সাইফুজ্জামান দম্পতির যুক্তরাষ্ট্রের সম্পদের খোঁজে দুদক, তথ্য দিল এফবিআই
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি…
সানা পুনর্দখলের লক্ষ্য, হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারি বাহিনীর পাল্টা অভিযান
ইয়েমেনে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে পাল্টা অভিযান…
গাজাবাসীকে সরানোর পরিকল্পনা নিয়ে ইসরায়েলি মন্ত্রীদের নতুন তৎপরতা, হামলায় বাড়ছে প্রাণহানি
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীদের তৎপরতা নতুন করে সামনে এসেছে। দেশটির…
গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে গণহত্যার প্রমাণ নষ্টের চেষ্টা করছে ইসরায়েল: হামাস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপকভাবে ধ্বংসস্তূপ অপসারণ ও গুঁড়িয়ে ফেলার মাধ্যমে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও গণহত্যার আলামত নষ্ট করার চেষ্টা চলছে বলে…

