রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান ঢাবি প্রো-ভিসির
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেছেন, রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের হল ইউনিট আয়োজিত নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অমর একুশে হল ইউনিট বাঁধনের সভাপতি আব্দুল আহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অমর একুশে হল ইউনিট বাঁধনের উপদেষ্টা শিক্ষক অধ্যাপক ড. মো. মহসিন। আয়োজক কমিটির আহ্বায়ক এস এম তানজিম উদ্দিন রুমি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হল ইউনিট বাঁধনের সাধারণ সম্পাদক মো. আশফারুল আলম দিপ্ত।
২৫ রক্তদাতাকে সম্মাননা
অনুষ্ঠানে স্বেচ্ছায় সর্বোচ্চ রক্তদানের স্বীকৃতি হিসেবে অমর একুশে হলের ২৫ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন—মো. দানিয়েল হোসেন বাপ্পি, শামস শরীফ অপূর্ব, মো. আসাদুল হক, মো. আবদুল্লাহ আল জাহিন, মো. ফাহিম শাহরিয়ার, সৈকত আহম্মেদ, মো. মনোয়ার হোসেন, মো. রবিউল হক, মো. মনির হোসেন, মো. সজল হোসেন, মো. বাধন ইসলাম, মো. রাজিমুল ইসলাম, নুর মোহাম্মাদ সবুজ, মন্ডল মোহাম্মাদ সুলতান, আবদুল্লাহ আল মামুন, তাহমিদ আহমদ ত্বরন, আব্দুর রব, মো. ইয়াসিন আরাফাত, মো. আবদুল্লাহ শাদীদ চৌধুরী, মো. রবিউল ইসলাম, হাসিবুল হাসান, মুসা মন্ডল, মাহবুবুল হাছান, মো. তালহা জুবাইর ও মো. আবু হাসান জাহিদ।
আয়োজকেরা জানান, নবীন শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এই বিভাগের আরও খবর
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ…
আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ
আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য…
কিন্ডারগার্টেনের অবাধ বাণিজ্য বন্ধে সরকারের কঠোর নজরদারি
দেশজুড়ে অনিবন্ধিত ও অনুমোদনহীন কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের…
নীতিমালা মেনে কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইউজিসি চেয়ারম্যানের আহ্বান
বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, সংশ্লিষ্ট…
কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী
দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন,…
সর্বশেষ খবর
3.
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
- ৩৮ মিনিট আগে
4.
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ৬০ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ কর্মসূচি
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে তাদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ…
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ, দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান
বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হচ্ছে মঙ্গলবার। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি…
গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি
গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।…

