রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
- নিজস্ব প্রতিবেদক
- ৪ ঘণ্টা আগে
৩৯ মামলা, অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধারের দাবি
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৩৯টি মামলা করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র, গুলি ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ২৯, ওয়ারীতে ৬২, মতিঝিলে ৬৯, তেজগাঁওয়ে ৭০, মিরপুরে ১২২, গুলশানে ৪৮ এবং উত্তরা বিভাগে ৪৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।
সবচেয়ে বেশি ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগের অভিযানে। এরপর তেজগাঁওয়ে ৭০ এবং মতিঝিল বিভাগে ৬৯ জন গ্রেপ্তার হয়েছেন।
পিস্তল-গুলিসহ মাদক উদ্ধারের দাবি
অভিযানকালে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩টি ইয়াবা এবং ১০ গ্রাম হেরোইন উদ্ধারের কথা জানিয়েছে ডিএমপি।
এ ছাড়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে সাতটি মোবাইল ফোন, ইয়াবা সেবনের একটি পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট এবং নগদ ৮ হাজার ৪০০ টাকাও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই বিভাগের আরও খবর
গাজীপুর মেডিকেল কলেজে চুরির সময় দুইজন আটক
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চুরির…
শনিরআখড়ায় দোকানিকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী আসলাম খানকে…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে…
ঢাকা ও ফরিদপুরে আনসারের অভিযানে ৩ দালাল আটক
সাধারণ সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়া এবং…
ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার আরও ৪
চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইন…
আরও পড়ুন
গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে আসবে দুই কার্গো; প্রয়োজনে বাড়তে পারে আমদানি দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে…
আরেক দফায় বাড়ল জেট ফুয়েলের দাম, লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সা
আগস্টের পর সেপ্টেম্বরেও মূল্যবৃদ্ধি, অভ্যন্তরীণ রুটে লিটারে বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বরেও উড়োজাহাজের জ্বালানি…
ত্রিমুখী সিন্ডিকেটের থাবায় চট্টগ্রাম বন্দর, দুই বছরে গায়েব ১০ কনটেইনার
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর থেকে নানা কৌশলে আমদানি-রপ্তানির মূল্যবান পণ্যবোঝাই কনটেইনার গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত দুই বছরে…
উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে ১৩ পদক্ষেপ সরকারের
সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন…
ঢাকায় দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা
রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় এক লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ…
পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের শত্রুতা তুঙ্গে। এরই মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের ভারতপ্রীতি নজর কেড়েছে। নারী এশিয়া কাপে ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলির…
গাড়ির ৪ চাকা চুরি করে নোট রেখে গেলেন চোরের দল
যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ভারতীয় নারীর ভাইয়ের গাড়ি থেকে চারটি চাকাই চুরির একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…
নির্ধারিত এলাকার সমস্ত প্ল্যান পাস করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মউক চেয়ারম্যান
নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার বলেছেন, চলতি বছরের ১০ এপ্রিল উন্নয়ন কর্তৃৃপক্ষের আইন পাস হয়েছে।…

