তুরাগে মাদক লেনদেনের বিরোধে যুবকের মৃত্যু, অভিযুক্তদের খুঁজছে পুলিশ
রাজধানীর তুরাগ এলাকার রুপায়ন সিটির ভেতরে মাদক বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ সজীব (২৭) নামে ওই যুবক তুরাগের ধরঙ্গেরটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের জয়দেবপুরের বাশখাটিয়া এলাকায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রুপায়ন সিটির ভেতরে একটি শ্রমিক মেসের সামনে এ […]










