বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

রাজধানীর শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে পারিবারিকভাবে স্বপ্না খাতুন আক্তারের সঙ্গে রুবেল মিয়ার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। রুবেল মিয়া মাদকাসক্ত এবং বর্তমানে কর্মহীন বলে […]

মহাখালীতে পৃথক অভিযানে ৫,৫৬৭ ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)। পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার একটি দল […]

আশুলিয়ায় ৩৪০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় সোমবার (১০ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে রাত […]

ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ১,২৪৬ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় সোমবার […]

গোপালপুরে আনসারের অভিযানে মাদকসেবী আটক, পুলিশের কাছে সোপর্দ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোপালপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম খাদেমুল ইসলাম। তিনি গোপালপুর উপজেলার সুতী পলাশ গ্রামের মৃত মাহফুজুর রহমানের ছেলে। আনসার সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনগুলোতে প্রায়ই মাদকসেবীদের […]

ধোলাইপাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম মারুফ (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সিটিটিসি সূত্রে জানা যায়, অভিযানের সময় […]

ঢাকা মেডিকেলে ভুয়া স্টাফ পরিচয়ে দালালি, আনসারের হাতে আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া স্টাফ পরিচয়ে দালালির অভিযোগে ওয়াসিম আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে হাসপাতালের একটি ভুয়া স্টাফ পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা […]

রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মো. ফারুক মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে রূপগঞ্জ থানার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা […]

আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওয়ালিউল্লাহকে হত্যা

পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার মোবাইল ও ছিনতাই হওয়া মিশুক; একজনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাই করতে গিয়ে ওয়ালিউল্লাহ (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার দুজন হলেন মো. আওলাদ হোসেন (২৬) ও মো. শাহিন (৩১)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত স্যামসাং মোবাইল ফোন ও […]

ইলিয়াস আলী গুম: বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য তদন্তে উঠে এসেছে। […]