শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৩১

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৬ 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১০৯ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়া তেজগাঁও বিভাগ ৮৩ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, গুলশান বিভাগ ৪৬ জন, রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ২৭ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন এবং ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ১১টি মোবাইল ফোন ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন