কেরানীগঞ্জ থেকে সাভার: ধারাবাহিক বিস্ফোরক উদ্ধারে নাশকতার আশঙ্কা
ঢাকার কেরানীগঞ্জ থেকে সাভার—রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ, বোমা উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় একই উগ্রপন্থী গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। সাম্প্রতিক ১১টি ঘটনায় একটি সংগঠিত নাশকতার পরিকল্পনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। সর্বশেষ সাভারের আশুলিয়া ও সাধাপুর এলাকায় বোমাসদৃশ […]










