অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

শাহজালালে বিমানের কর্মীর পকেট-বেল্টে মিলল ৯ স্বর্ণের বার, আটক ২

এক কেজির বেশি স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যাত্রীকেও আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম […]

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮

সর্বোচ্চ মিরপুরে ১১৮, মামলা ৭৯ রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপির তথ্য অনুযায়ী, […]

ধারালো ছুরি উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়লেন আনসার সদস্য

সাহসিকতায় আটক মাদক ব্যবসায় অভিযুক্ত হাতে ধারালো ছুরি। যেকোনো মুহূর্তে ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও পিছিয়ে যাননি কর্তব্যরত আনসার সদস্য রাশেদুল ইসলাম। নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরে নিয়ন্ত্রণে আনেন মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে। শুক্রবার (২ অক্টোবর) হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) […]

মহাদেবপুরে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ‘জাওয়া’সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার হাতুর ইউনিয়নের শিকারপুর গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন শ্রী জয় কুমার উড়াও (৩৫)। তিনি মহাদেবপুর উপজেলার বিলশিকারী গ্রামের মৃত পেরেশ চন্দ্র উড়াওয়ের ছেলে। পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় […]

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে কমিশন কেটে বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থপাচারের অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির দাবি, গ্রেপ্তার স্নিগ্ধ সিকদার (৩১) একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালনাকারী ও এজেন্ট হিসেবে কাজ করতেন। গত ৩০ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় […]

আমেরিকান কোম্পানিতে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১

আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ভুয়া অফার লেটার পাঠিয়ে প্রতারণার মাধ্যমে ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. তানভির হাসান (২৮)। তার বাড়ি রাজধানীর দক্ষিণখানের আজমপুর এলাকায়। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে […]

বরিশাল মেডিকেলে চুরির অভিযোগে যুবক আটক, আনসারের তৎপরতায় ধরা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চুরির অভিযোগে আরিফুল ইসলাম (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের চতুর্থ তলার ইউনিট-৩-এ এ ঘটনা ঘটে। আনসার সূত্র জানায়, মেডিসিন ওয়ার্ড থেকে চুরি করে পালানোর চেষ্টা করছিলেন আরিফুল ইসলাম। এ সময় পিসি নাগর আলীর নেতৃত্বে দায়িত্বরত আনসার […]

নওগাঁয় ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জের তিন যুবক গ্রেপ্তার

নওগাঁ শহরে এক নারীর স্বর্ণের দুল ছিনিয়ে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় নারায়ণগঞ্জের তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মো. জামাল (৩৫), মো. ফরিদ (৩৩) ও মো. রবি (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন […]

ইতালি পাঠানোর প্রলোভনে ২৫ লাখ টাকা, লিবিয়ায় আটকে মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ২৫ লাখ ৯৫ হাজার টাকা নেওয়া, পরে লিবিয়ায় পাঠিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. আবুল হোসেন (৬৯)। তিনি গাজীপুরের কাপাসিয়া থানার কাড়িহাতা গ্রামের বান্দুমিয়ার ছেলে। সিআইডি সূত্র জানায়, মামলার বাদিনীকে ইতালি পাঠানোর […]

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, মামলা ২৬

অস্ত্র-মাদক ও প্রাইভেটকার উদ্ধার, সর্বোচ্চ ৭৪ জন গ্রেফতার তেজগাঁও বিভাগে রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪০১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ বেশ কিছু অস্ত্র এবং একটি প্রাইভেটকার উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির প্রকাশিত […]