বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসকের ক্রেডিট কার্ড থেকে ৩ লাখ ৪১ হাজার টাকা আত্মসাৎ, চক্রের ‘মূল হোতাসহ’ গ্রেপ্তার ২

ব্যাংক কর্মকর্তা পরিচয়ে এক চিকিৎসকের ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে তিন লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের মামলায় প্রতারক চক্রের কথিত মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির দাবি, গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে অতিরিক্ত সিম নিবন্ধন এবং সেসব সিমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণায় ব্যবহারের তথ্যও তদন্তে পাওয়া […]

টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযান, ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহারের অভিযোগে একটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য […]

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধের অভিযোগে ৫৫টি মামলা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, অস্ত্র, যানবাহন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধবিরোধী […]

৩০ ইয়াবাসহ পঞ্চগড় পৌর যুবলীগ সভাপতি ও তার ভাই গ্রেপ্তার

দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ৩০টি ইয়াবাসহ পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর হাসনাত মো. হামিদুর রহমান (৩৮) এবং তার ছোট ভাই হাবিবুর রহমান শিশিরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতু এলাকা থেকে […]

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ‘মূলহোতা’ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের টাকা ছিনতাই; আগে পাঁচজনকে গ্রেপ্তার করেছিল ডিবি রাজধানীর উত্তরায় ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় কথিত মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের মালিকানাধীন বলে জানা গেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের […]

কুড়িল থেকে চিকিৎসককে মাইক্রোবাসে তুলে অপহরণ, পূর্বাচলের জঙ্গল থেকে উদ্ধার

হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে যায় অপহরণকারীরা, গোঙানির শব্দ শুনে উদ্ধার করেন আনসার সদস্যরা রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মাইক্রোবাসে তুলে অপহরণের শিকার দন্ত চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) পূর্বাচলের একটি নির্জন জঙ্গল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অপহরণকারীরা তার হাত-পা এবং চোখ-মুখ বেঁধে সেখানে ফেলে রেখে যায় বলে অভিযোগ […]

খুলনায় তিন ঘণ্টার ব্যবধানে গুলিতে দুই তরুণ নিহত

একজনকে গুলি ও ছুরিকাঘাত, অন্যজনের লাশের পাশে মিলল গুলির খোসা; দুই হত্যার যোগসূত্র খুঁজছে পুলিশ খুলনা নগরের লবণচরা থানার আশিবিঘা এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গুলিতে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক তরুণকে গুলি ও ছুরিকাঘাতের পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এর প্রায় তিন ঘণ্টা পর একই এলাকার […]

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটনের দাবি পিবিআইয়ের

ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত নিহতের পরিচয়; খুলনা থেকে এক সন্দেহভাজন গ্রেপ্তার, মোবাইল ফোন ও ছুরি উদ্ধার; আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি ঢাকা, ১৯ আগস্ট ২০২৬: ঢাকার আশুলিয়ায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে গলাকাটা ও পচনধরা মরদেহ উদ্ধারের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। এ […]

মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহনের বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

জিপিএস ট্র্যাকিংয়ের তথ্য ধরে অভিযান; ধাওয়া করে বাস উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ ঢাকা, ১৯ আগস্ট ২০২৬: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের ৪০ আসনের একটি বাস জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। […]

দুর্ধর্ষ জঙ্গিসহ এখনো পলাতক ৬৯০ বন্দি

নরসিংদী কারাগার থেকেই পালিয়েছিলেন ৮২৬ জন, দেশের কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি ঢাকা, ১৮ আগস্ট: ২০২৪ সালের জুলাই-আগস্টের অস্থিরতার সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে দুর্ধর্ষ জঙ্গিও রয়েছে। এ পর্যন্ত পালিয়ে যাওয়া ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার বা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। […]