বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে জুয়েলারি দোকানের স্বর্ণ আত্মসাৎ, ৫৫ চুড়ি উদ্ধার

চট্টগ্রাম নগরীর একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে স্বর্ণের চুড়ি আত্মসাতের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৫টি চুড়ি উদ্ধার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি বা প্রায় ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের এক সেলসম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে […]

যবিপ্রবি থেকে নির্মাণসামগ্রী নেওয়ার চেষ্টা, ট্রাকসহ চালক আটক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে অনুমতিপত্র ছাড়া প্রায় তিন লাখ টাকা মূল্যের নির্মাণসামগ্রী বাইরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি ট্রাকসহ চালককে আটক করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। শুক্রবার (২১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে এ ঘটনা ঘটে। আটক ট্রাকচালকের নাম অহিদুল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৪৫ মিনিটের […]

টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৩২ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং ২৩২ রাউন্ড তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধারের কথা জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত সন্দেহে একটি কাঠের নৌকাও জব্দ করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (১৯ আগস্ট) পরিচালিত এ অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট […]

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে থানা সূত্রে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. পারভেজ (২৬), মো. তারেক আরিফ (১৫), মো. রিয়াজ হাওলাদার (২৩), আরিফ মৃধা (৩৯), মো. স্বপন (৩৮), পপি রহমান, অলিদ রহমান, […]

অনলাইনে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া […]

নারায়ণগঞ্জে ব্যবসায়ী বুলবুল হত্যা: ৬ ঘণ্টার মধ্যে ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ী জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০) হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে দাবি করা বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে […]

সাভারে বিদেশি পিস্তল ও ৩০০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, হেরোইন ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন অস্ত্রের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাভার থানার রাজাশন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. […]

ঢামেকের সামনে ফেলে যাওয়া কিশোরীর পরিচয় শনাক্ত, ডেমরা থেকে গ্রেপ্তার ৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে যাওয়া অজ্ঞাত কিশোরীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা গেছে, নিহত কিশোরীর নাম মিম আক্তার (১৫)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর ডেমরা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭), মো. ফয়সাল আহমেদ (৩৫) […]

১৫ হাজার ডলার চাঁদা দাবির পর ঢামেক চিকিৎসকের ওপর হামলা, পরে বার্তা—‘হাউ ডু ইউ ফিল নাউ’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানের কাছে প্রথমে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করে বার্তা পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেওয়ার দুই দিন পর রাজধানীর শান্তিনগরে তার ওপর হামলা হয়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর চাঁদা দাবি করা একই নম্বর থেকে তার কাছে আবারও বার্তা আসে—‘হাউ ডু ইউ […]

প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যার অভিযোগ, পিবিআইয়ের তদন্তে মামলার বাদীই আসামি

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৬৫ বছর বয়সী হালিমা হত্যা মামলার তদন্তে নাটকীয় মোড় নেওয়ার দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে সহযোগীদের দিয়ে নিজের মাকে হত্যার পরিকল্পনা করেছিলেন মামলার বাদী ও নিহতের মেয়ে চাম্পা (৪৮)—এমন তথ্য তদন্তে পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। পিবিআই জানিয়েছে, চাম্পাকে গ্রেপ্তারের পর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির […]