অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

পাবনায় ভেজাল দুধের দুই কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ টাকা

পাবনার ফরিদপুর উপজেলায় দুধে হাইড্রোজেন পার-অক্সাইড, জেলি ও ভোজ্যতেল মিশিয়ে ভেজাল ও নকল দুধ তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে সিলগালা এবং সংশ্লিষ্ট একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ […]

নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (১৯) নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালির অভিযোগে নারী আটক

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে প্রলুব্ধ করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে শামীমা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর […]

নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভনে ২৪ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির অভিযানে নারী গ্রেপ্তার

নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে অনলাইনভিত্তিক পার্টটাইম চাকরি ও বিনিয়োগে আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ৮ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে প্রীয়ন্তী সরকার চিত্রা (২২) নামের […]

পাংশায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বাবু (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পাংশা পৌরসভার সরদার বাসস্ট্যান্ডসংলগ্ন আধুনিক ক্লিনিকের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার […]

পাংশায় ২০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

রাজবাড়ীর পাংশায় ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩১০ টাকাসহ শিউলী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর দিবাগত রাত ১০টা ৫০ মিনিটের দিকে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে শিউলী বেগমকে […]

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০টি

মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার, গ্রেপ্তারে শীর্ষে মিরপুর বিভাগ রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যানবাহন, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। ডিএমপির মিডিয়া […]

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ,সিসিটিভি ফুটেজে দুইজনকে খুঁজছে পুলিশ

রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় জড়িত সন্দেহে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন আগারগাঁও লিংক রোডে […]

সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তরুণীর সঙ্গে প্রতারণা, যুবকের জেল

পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল মারওয়া থেকে তাকে আটক করা হয়। পরে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে […]

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-ভাঙচুর: আরও ৮ জন রিমান্ডে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার আরও আট আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, মো. শাহ আলম, মো. আতিকুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. নুর […]