অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে চার্চের ঘণ্টা চুরির ঘটনায় গ্রেপ্তার আরও ২

ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরির ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) । গ্রেপ্তাররা হলেন- আলমগীর হোসেন (৪৫) ও রিফাতুল ইসলাম অন্তর (২৫)। দুজনের মধ্যে আলমগীর চুরি চক্রের মুল হোতা এবং অন্তর চুরি হওয়া ঘন্টার ক্রেতা বলে দাবি করেছে এসআরবি। মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, ঘণ্টা […]

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৪২

সর্বাধিক ১১৪ জন গ্রেফতার মিরপুরে; অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ ও নিয়মিত অভিযান চালিয়ে ৪৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অপরাধের ঘটনায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ডিএমপির প্রকাশিত তথ্যে এসব বিষয় জানানো হয়। পুলিশের তথ্য […]

গুলশান সোসাইটি অফিসে ঢুকে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ৩

বর্জ্য অপসারণের কাজের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ রাজধানীর গুলশানে গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ, মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাঁদের […]

মিরপুর বিআরটিএতে দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সেবাগ্রহীতাদের দ্রুত গাড়িসংক্রান্ত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে মো. আ. সাত্তার (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রোববার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ৩টার দিকে কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ ঘটনা ঘটে। বাংলাদেশ […]

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর চেষ্টা: চারজন রিমান্ডে

শিল্পকলা একাডেমির বাইরের দেয়ালে আঁকা প্রতিকৃতি বিকৃতির চেষ্টার মামলায় দুজন তিন দিন ও দুজন দুই দিনের রিমান্ডে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাইরের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (১১ অক্টোবর) ঢাকার একটি আদালত শুনানি শেষে তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের উপপরিদর্শক […]

কলকাতা থেকে আসা যাত্রীর ব্যাগে ডায়মন্ড-রুবিসহ বিপুল অলংকার, মামলা

আচারের বয়ামে লুকানো ছিল মূল্যবান পাথর ও গয়না, কলকাতা থেকে আসা যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মূল্যবান পাথর আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। আটক করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক […]

আদালতে পলকের মন্তব্য ঘিরে উত্তেজনা, তাঁকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

সাক্ষ্যগ্রহণের সময় প্রসিকিউশনের সঙ্গে বাদানুবাদ, অনুমতি ছাড়া কথা বলায় পলককে সতর্ক করলেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ চলাকালে প্রসিকিউশনের উদ্দেশে ‘ভয় পাইছে, ভয় পাইছে’ বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় অনুমতি ছাড়া কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলা নিয়ে প্রসিকিউশনের সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। পরিস্থিতির একপর্যায়ে […]

মুগ্ধসহ ১১ জনকে হত্যার মামলায় হাবিব হাসানসহ ২৬ আসামির বিচার শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠন, সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ ৪ নভেম্বর জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু […]

তাঁতীবাজারে স্বর্ণের দোকানে চাঁদা দাবি, সাবেক ইন্সপেক্টরসহ ৩ জনের রিমান্ড

সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, দুই দিনের রিমান্ডে পাঠালেন আদালত রাজধানীর তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে সিআইডি পরিচয়ে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় সাবেক এক পুলিশ ইন্সপেক্টরসহ তিনজনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ এ […]

যশোরে নসিমন চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

যশোর সদর উপজেলার চান্দুটিয়া এলাকায় নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. মনিরুজ্জামান (৩৫)। তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) ভোরে এলাকার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চৌগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের খায়রুল […]