বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার ও নির্যাতন, সিআইডির হাতে চক্রের সদস্য গ্রেপ্তার

সৌদি আরবে ফাস্টফুডের দোকানে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়ার পর সেখানে নিয়ে নির্ধারিত কাজ না দিয়ে আটকে রেখে অতিরিক্ত অর্থ দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর […]

নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত ডাকাতরা হলেন, উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইনউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২১), একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত ইছহার ছেলে ফখরুল ইসলাম নাঈম (২১) ও চচ্রগ্রাম বন্দর সল্ট ভোলা ক্রসিং এলাকার মৃত শাহজাহানর মো.সাকিব (২২)। […]

ছিনতাইকালে শিক্ষিকা রনজিলার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর মামলায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক […]

৩৯ লাখ টাকা ছিনতাই: ৯৯৯-এর কলে পিস্তলসহ গ্রেপ্তার ৩

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পিস্তলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ঢাকার ধানমন্ডি থানাধীন ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, একজন ভুক্তভোগী […]

সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, ‘সাগর-রুনির মামলার তদন্ত আমাদের তদন্ত সংস্থা করছে না। এটি অন্য সংস্থা পিবিআই করছে। তবে আমরা একটি মামলার তদন্ত […]

মনিরামপুরে আনসার-ভিডিপির হস্তক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধ

যশোরের মনিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক ও দায়িত্বশীল তৎপরতায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গামহিষদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, ওই গ্রামের এক পরিবারের ১৫ বছর বয়সী স্কুলছাত্রীর সঙ্গে ঝিকরগাছা উপজেলার দৌলতপুর গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন […]

ভিয়েনায় দুঃসাহসিক চুরি, উধাও ৬৭৩ হীরার রাজকীয় হার

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘর থেকে মিসরের সাবেক রানি নাজলির ব্যবহৃত ৬৭৩টি হীরায় খচিত একটি মূল্যবান হার চুরি হয়েছে। প্রায় ২০০ ক্যারেটের এই ঐতিহাসিক হারটি দর্শনার্থীদের চোখের সামনেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চুরি করে পালিয়েছে দুই ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে বিশেষ প্রদর্শনী চলাকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সাধারণ দর্শনার্থীর মতো […]

জামালপুরে মোটরসাইকেল ছিনতাইয়ে চালক হত্যা, ৮ বছর পর গ্রেপ্তার ৩

জামালপুরের ইসলামপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হত্যা মামলার প্রায় আট বছর পর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইসলামপুর উপজেলার আগুনের চর এলাকার মো. জালাল মিয়া (৪২), মো. নুর ইসলাম (৩২) ও মো. মোজাম্মেল হক (৪৮)। সিআইডি জানায়, জামালপুর ইউনিটের একটি দল গত ২৬ আগস্ট ইসলামপুর […]

শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শ্যামপুর থানার হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতকে হাসপাতালে […]

ওসমানী হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে যুবক আটক, দুটি ফোন উদ্ধার

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলার ৬ নম্বর সার্জারি ওয়ার্ডে মোবাইল চুরির ঘটনা ঘটে। ওয়ার্ড থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ […]