বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার গাবতলী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত […]

কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) ভোরে নামাশ্যামপুরের বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জিন্নাত জানান, ভোর ৪টার দিকে নামাশ্যামপুর বড়ইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে […]

যশোরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ১৭ ঘণ্টায় রহস্য উদঘাটনে পিবিআই

যশোরে ৬৫ বছর বয়সী মাকে হত্যার অভিযোগে তাঁর ছেলে মো. মামুনুর রশিদকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিবিআই যশোর জেলা সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানার বাজেদুর্গাপুর এলাকায় নিজ বাড়িতে আনোয়ারা খাতুন (৬৫)কে […]

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৯১ জন গ্রেফতার, ৩৯ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৯১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অভিযোগে মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগে ৪১ জন, ওয়ারীতে ৪৮ […]

শাহ আলীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

রাজধানীর শাহ আলী এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মায়ের দায়ের করা মামলার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। শাহ আলী থানা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযোগে বলা হয়েছে—বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় ঘটনাটি […]

রংপুর মেডিকেলে চুরি ঠেকাল আনসার, আটক একজন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিলিং ফ্যান চুরি করে পালানোর সময় আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে হাসপাতালের দ্বিতীয় তলার ২ নম্বর মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের […]

সালমান শাহ হত্যা মামলা: অভিনেতা ডন পাঁচ দিনের রিমান্ডে

চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকালে কারাগার থেকে ডনকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। মামলার তদন্তকারী সংস্থা সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মজিবুর রহমান ডনকে […]

রংপুরের চাঞ্চল্যকর চার খুন: ঘটনার বর্ণনায় নতুন মোড়

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় হত্যাকাণ্ডের স্থান, সময় ও সম্ভাব্য কারণ নিয়ে নতুন তথ্য দিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তাঁর ভাষ্য অনুযায়ী, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও মেয়েকে বাসার তৃতীয় তলার খোলা ছাদে হত্যা করা হয়। পরে স্ত্রী ও মেয়ের মরদেহ সিঁড়ির দিকে সরিয়ে রাখা হয়। আর ১২ বছর […]

দেশজুড়ে চার মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৩ হাজার ৫১৮

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ […]

হাজারীবাগে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, ময়নাতদন্তে মিলবে কারণ

রাজধানীর হাজারীবাগের শাহজাহান মার্কেট এলাকার একটি বাসায় সালেহা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগতে থাকা ওই নারী বাসার রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মরদেহের শারীরিক আলামত দেখে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বুধবার (২৬ আগস্ট) রাতের দিকে হাজারীবাগের শাহজাহান মার্কেট […]