মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী মিরপুর মডেল থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে আটক করা হয়। […]










