বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আনসার সদস্যকে মারধরের ঘটনায় শেকৃবি ছাত্রনেতা বহিষ্কার

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দায়িত্বরত এক আনসার সদস্যের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ছাত্রনেতা জিল্লুর রহমানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে দায়িত্বরত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য মো. আবুল হাসান শেখ। দুপুর আনুমানিক ১টার দিকে রিকশাযোগে […]

আনসার সদস্যদের তৎপরতায় সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া ওষুধ উদ্ধার, আটক ১

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার এবং এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় মেডিসিন স্টোরের সামনে এক […]

ভারতে পালানোর চেষ্টার সময় যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

ভারতে পালানোর প্রস্তুতিকালে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে তিন সহযোগীসহ যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। […]

মিরপুর ডিওএইচএসে জিয়াউল আহসানের আরেক বাসায় দুদকের ইনভেন্টরি কার্যক্রম

রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের আরেকটি ফ্ল্যাটে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম। দুদক সূত্র জানায়, মিরপুর ডিওএইচএসের রোড-৩১-এর প্লট নম্বর ৫৪১-এর এল-৩-ফ্ল্যাটে এ […]

শরীয়তপুরে স্বামীকে আটকে রেখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার; গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারী ও তার স্বামীকে উদ্ধার করে। পরে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ১১টার দিকে নড়িয়া উপজেলার আচুড়া গ্রামের একটি বাগান থেকে ৯৯৯ নম্বরে […]