অনুসরণ করুন:
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২,৯৩৭ মামলা

ডাম্পিং ৬৪৬ যানবাহন, রেকার করা হয়েছে আরও ৪০১টি


রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৯৩৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৬৪৬টি যানবাহন ডাম্পিং এবং ৪০১টি যানবাহন রেকার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে।

ডিএমপি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান ট্রাফিক বিভাগের আওতাধীন এলাকায় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ট্রাফিক আইন অমান্য, সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করাসহ বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। আইন লঙ্ঘনের ধরন ও পরিস্থিতি বিবেচনায় অনেক যানবাহন ডাম্পিংয়ে পাঠানো এবং রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন