টেলিগ্রামে ভুয়া চাকরির প্রলোভনে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে গ্রেপ্তার ২
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে অধিক মুনাফার প্রলোভনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের নিকলী থানার দামপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. জুলহাস উদ্দিন (৩৯) এবং করিমগঞ্জ থানার গুনধর এলাকার রেনু মিয়ার ছেলে প্রহড় (২৮)।
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বাদী মেহেদি হক নিয়ন (৪৯) গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে একটি অনলাইন প্রতারক চক্রের কাছ থেকে Zales জুয়েলারি নামের প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পান। প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে তিনি চাকরিতে আগ্রহী হলে প্রতারকরা কৌশলে একটি ফিশিং লিংকের মাধ্যমে তাকে ভুয়া ওয়েবসাইটে যুক্ত করে।
প্রথমে বাদীকে অনলাইনে অর্ডার সম্পন্নের মাধ্যমে কমিশন আয়ের সুযোগ দেওয়া হয়। পরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। একপর্যায়ে প্রতারক চক্রটি বিভিন্ন ধাপে ৯০টি অর্ডার সম্পন্ন করার কথা জানায়। অর্ডার সম্পন্নের সময় বাদীর অ্যাকাউন্টে মুনাফার পরিমাণ প্রদর্শন করা হলেও সেই টাকা উত্তোলন এবং পরবর্তী অর্ডার সম্পন্নের জন্য নানা অজুহাতে অতিরিক্ত অর্থ জমা দিতে বলা হয়।
প্রতারকদের কথায় বিশ্বাস করে বাদী বিভিন্ন ব্যাংক হিসাবে একাধিক দফায় টাকা পাঠান। এভাবে প্রতারক চক্রটি তার কাছ থেকে মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাদী গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলাটিতে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪১৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
সিআইডি মামলাটির তদন্তভার গ্রহণের পর বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্তের কাজ শুরু করে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে চক্রটির ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১৯ নম্বর এজাহারনামীয় আসামি মো. জুলহাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি প্রহড়কেও গ্রেপ্তার করে সিআইডি।
গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
এই বিভাগের আরও খবর
ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির পরিকল্পনা, শাহবাগে গ্রেফতার ৬
রাজধানীর শাহবাগ এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে…
ইতালিগামী নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের ২ সদস্য সিআইডির হাতে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে…
দুর্ঘটনায় পুকুরে মাইক্রোবাস, ভেতর থেকে উদ্ধার ১৪০ পিস ফেনসিডিল
ফরিদপুরের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস পুকুরে…
ভুয়া এমএফএস অ্যাকাউন্টে অনলাইন জুয়া, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও…
৯৯৯-এ ফোন, জিপিএস ট্র্যাকিংয়ে চুরি হওয়া বাস উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার…
সর্বশেষ খবর
2.
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিন: মিয়া গোলাম পরওয়ার
জনগণের গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও…
শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ ও প্রবাসীদের অধিকার নিশ্চিতের দাবি শফিকুর রহমানের
প্রবাসীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিদেশের শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা…
ভারতে পলাতক দণ্ডপ্রাপ্তরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: মাহ্দী আমিন
ভারতে অবস্থানরত পলাতক ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায়…
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, উদ্ধার অস্ত্র-মাদক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬১টি…
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এসআই আলতাফের পরিবারের পাশে আইজিপি
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. আলতাফ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক…
সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেস সচিবের
সাংবাদিকদের স্বার্থ ও অধিকার আদায়ে সাংবাদিকদের নিজেদেরই সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ…
সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩ দালাল আটক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ)…
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ…

