শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, […]

৩ লাখ টাকা সুদের বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর, মাটির নিচে মিলল মরদেহ

রাজধানীর লালবাগে সুদের তিন লাখ টাকা নিয়ে বিরোধের জেরে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক আবাসন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ গোপন করতে মাটিচাপা দিয়ে তার ওপর সিমেন্টের ঢালাই দেওয়া হয়। নিখোঁজের তিন দিন পর একটি ভবনের নিচতলার বারান্দার পাশের মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত […]

ভারতের সঙ্গে ১০১ এমওইউ পর্যালোচনা চলছে, ফল জানানো হবে শিগগির

ভারতের সঙ্গে বাংলাদেশের করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, এসব চুক্তি-সমঝোতা পর্যালোচনার ফলাফল শিগগিরই জানানো হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সরকারদলীয় […]

দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাহফুজের পড়াশোনার দায়িত্বও নিলেন

বগুড়া প্রতিনিধি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বগুড়ার শিবগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি স্কুল বাস প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একই দিনে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাহফুজের জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করার পাশাপাশি তার পড়াশোনার ব্যয় বহনের দায়িত্বও নিয়েছেন তিনি। শুক্রবার […]

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদক জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশ পরিচালনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি। একই সঙ্গে সরকার ও বিরোধী দলকে পারস্পরিক শ্রদ্ধা ও শালীনতা বজায় রেখে গণতন্ত্রকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় […]

শনিবার শুরু হচ্ছে তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত […]

জিরানী খালে মরদেহ: ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের, গ্রেপ্তার ১

রাজধানীর খিলগাঁওয়ের জিরানী খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি ৩৬ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে খিলগাঁও থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানী খালের […]

ফাইলে স্বাক্ষরের চাপ, ডিজিএফআইয়ের পিএস পরিচয়দানকারী আটক

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে নিজেকে ডিজিএফআইয়ের (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর) পিএস পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে মাসুদুর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে বনানী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই […]

বিদ্যুৎ অপচয় রোধে মাঠে আনসার-ভিডিপি, চলছে জনসচেতনতামূলক প্রচারণা

দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতিতে লোডশেডিংয়ের চাপ কমানো, বিদ্যুতের অপচয় রোধ এবং জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধ করছেন আনসার-ভিডিপির সদস্যরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বদরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দলনেতার উদ্যোগে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা […]

লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে লোহাগাড়া থানাধীন চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—কক্সবাজার সদর থানার কুরুশকুল এলাকার মো. তারেকুল ইসলাম (২৬), পিতা […]